শিরোনাম
রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালনক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়াতে কৃষি প্রণোদনা পেলেন মাটিরাঙ্গার নয়শত কৃষকখাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবাকাপ্তাই উপজেলায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জেলা পরিষদের চাল বিতরণ শুরুভিয়েতনামী লংগান চাষ করে খাগড়াছড়ির দীঘিনালায় সফল প্রিয়দর্শী চাকমাখাগড়াছড়ির রামগড়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ম্যারাথন দৌড় প্রতিযোগীতাবান্দরবনের রোয়াংছড়িতে পিসিপি থানা শাখার ১৮ তম সম্মেলন অনুষ্ঠিতখাগড়াছড়ির দীঘিনালায় বন বিভাগের ২২ হাজার চারা বিতরণরাঙ্গামাটির কাপ্তাই এ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য জব্দরাঙ্গামাটির বাঘাইছড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে গ্রাহকের বিদ্যুৎ অফিস ঘেরাও

কাপ্তাইয়ে উন্নয়ন বোর্ড চেয়ারম্যানের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্থর স্থাপন

১১৫

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা কাপ্তাইয়ে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্থর করেছে। বৃহস্পতিবার (৬অক্টোবর) কাপ্তাই উপজেলায় উন্নয়ন বোর্ডের অর্থায়নে বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্থর করা হয়।

৫ নং ওয়াগ্গা ইউনিয়নের কুকিমারা ৪০ লাখ টাকা ব্যয়ে লোটাস শিশু সদনের নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন, ৩৫ লাখ টাকা ব্যয়ে শিলছড়ি পুরাতন জামে মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসার নবনির্মিত ভবন উদ্বোধন করে। পরে তিনি ৪ নং কাপ্তাই ইউনিয়নে ৩০ লক্ষ টাকা ব্যয়ে জেটিঘাট বাইতুছ ছালাম জামে মসজিদের সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, ৩০ লক্ষ টাকা ব্যয়ে নতুনবাজার পশ্চিমপাড়া শাহী জামে মসজিদ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ৩০ লক্ষ টাকা ব্যয়ে চৌধুরীছড়া জামে মসজিদ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর করেন।

এসময় রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিংকিউ রোয়াজা, রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য অংসুইছাইন চৌধুরী কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক , কাপ্তাই থানার ওসি মোঃ জসিম উদ্দিন, কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ , চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলীল, সহ সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল, যুগ্ম সম্পাদক ওহাব, ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তঞ্চঙ্গ্যা সহ কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন ।