শিরোনাম
রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালনক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়াতে কৃষি প্রণোদনা পেলেন মাটিরাঙ্গার নয়শত কৃষকখাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবাকাপ্তাই উপজেলায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জেলা পরিষদের চাল বিতরণ শুরুভিয়েতনামী লংগান চাষ করে খাগড়াছড়ির দীঘিনালায় সফল প্রিয়দর্শী চাকমাখাগড়াছড়ির রামগড়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ম্যারাথন দৌড় প্রতিযোগীতাবান্দরবনের রোয়াংছড়িতে পিসিপি থানা শাখার ১৮ তম সম্মেলন অনুষ্ঠিতখাগড়াছড়ির দীঘিনালায় বন বিভাগের ২২ হাজার চারা বিতরণরাঙ্গামাটির কাপ্তাই এ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য জব্দরাঙ্গামাটির বাঘাইছড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে গ্রাহকের বিদ্যুৎ অফিস ঘেরাও

মাটিরাঙ্গায় ভোক্তা অধিকার আইনে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

১১৩

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ভঙ্গের দায়ে ৩ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৬অক্টোবর) দুপুরের দিকে মাটিরাঙ্গা বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট তৃলা দেব।

এ সময় পঁচা বাসি ও মেয়াদউর্ত্তীণ পণ্য রাখার দায়ে আয়োজন ও মহিউদ্দিন কুলিং কর্ণার কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় ৫হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময়ে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে উক্ত আইনের ৫৩ ধারায় ভাই ভাই হোটেল কে ১০ হাজার টাকা সহ সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

একইসাথে ভবিষ্যতে এমন অপরাধ না করতে এসব প্রতিষ্ঠানের মালিকদের কে সতর্ক করে দেয়া হয়।
জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট তৃলা দেব।