শিরোনাম
বান্দরবনের লামা উপজেলার গজালিয়ায় রাবার শ্রমিক অপহরণরাঙ্গামাটির রাজস্থলীতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আমন ধান ও সবজি বীজ বিতরণসরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে রাঙ্গামাটির রাজস্থলীতে মৌখিক পরীক্ষা সম্পন্নপার্বত্য প্রতিমন্ত্রীর সহায়তায় শিক্ষা সামগ্রী ও ইউনিফর্ম পেল অসহায় হ্লাছাই মারমাপুলিশী অভিযানে রাজস্থলীতে মাদক ব্যবসায় জড়িত যুবক আটকযৌতুক ও মাদক সমাজের জন্য অত্যন্ত ভয়ংকর সামাজিক ব্যাধি: পার্বত্য প্রতিমন্ত্রীরাঙ্গামাটির লংগদু উপজেলায় অটো চালককে হত্যা চেষ্টা সহ ২ লাখ টাকা ছিনতাইঊনিশ বছর আমাদের উপর অমানুষিক নির্যাতন ও নিপীড়ণ চালানো হয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালনক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়াতে কৃষি প্রণোদনা পেলেন মাটিরাঙ্গার নয়শত কৃষক

নানিয়ারচরে পূজা মন্দির পরিদর্শনে দীপংকর তালুকদার এমপি

১৫০

॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পূজা উৎসব আনন্দ মুখর পরিবেশে পালিত হচ্ছে কিনা তা দেখার জন্য পূজা মন্ডপ পরিদর্শন করেন খাদ্য মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার, এমপি।

রবিবার (২ অক্টোবর) সকালে রাঙ্গামাটির নানিয়ারচরে শ্রী জগন্নাথ মন্দির পরিদর্শন করেন। এসময় সনাতন সম্প্রদায়ের লোকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় দীপংকর তালুকদার এমপি বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। ধর্ম যার যার, উৎসব সবার। সকলেই মিলেমিশে পূজার আনন্দ ভাগাভাগি করতে হবে।

তিনি আরো বলেন, এবারের পূজা সুস্থ ভাবে সম্পন্ন করতে সরকার প্রত্যেক মন্ডপ গুলোতে সিসি ক্যামেরা আওতায় আনার ব্যবস্থা করে দিয়েছে। এছাড়া প্রতিটি মন্ডপে শৃঙ্খলা রক্ষার্থে পরিষদের নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী থাকবে। তার পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে পুলিশ, আনসার আর ও সাদা পোষাকধারী পুলিশের লোকজন থাকবে।

এসময় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, জেলা পরিষদ সদস্য ইলিপন চাকমা, সদস্য বিপুল ত্রিপুরা, নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা, উপজেলা নির্বাহী অফিসার ফজলুর রহমান, জেলা পরিষদ সাবেক সদস্য ত্রিদিব কান্তি দাস, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল ওহাব হাওলাদার, উপজেলা আওয়ামী লীগ যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাডঃ দর্শন চাকমা ঝন্টু, সাংগঠনিক সম্পাদক ঝিল্লোল মজুমদার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক পলেন তালুকদার(হ্যাডম্যান) সহ স্থানীয় ইউপি সদস্য প্রিয়তোষ দত্ত প্রমুখ।