শিরোনাম
বান্দরবানের রোয়াংছড়িতে ‘চলো স্কুলে যাই’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিতবাঘাইছড়িতে সেনা সহায়তায় চোখ অপারেশনে চট্টগ্রাম গেলেন ১৭ রোগীরামগড়ে বিজিবির অভিযানে সীমান্তে গরু রেখে পালিয়েছে চোরাকারবারিসচিবের ভাই পরিচয়ে রামগড়ে ইউএনওর নিকট লাখ টাকা দাবী, প্রতারক আটকসেনাবাহিনীর উদ্যোগে বাঁশের সাঁকোতে স্বস্তি লক্ষ্মীছড়ির ছয় পাড়ার মানুষেরখাগড়াছড়ির রামগড়ে পারিবারিক কলহের জেরে বিষপানে গৃহবধূর মৃত্যুলক্ষ্মীছড়ির দুর্গম জনপদে সেনাবাহিনীর শিক্ষা উপকরণ বিতরণবন্যা ও ভূমিধসে রোয়াংছড়িতে ক্ষতিগ্রস্ত ৬শত পরিবার পাচ্ছেন নগদ অর্থের সহায়তাবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ধান চাষ করে কৃষকের মাথায় হাতকাপ্তাই কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

রাঙ্গামাটির রাজস্থলীতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আমন ধান ও সবজি বীজ বিতরণ

॥ মোঃ আজগর আলী খান, রাজস্থলী ॥
ক্ষতি পুষিয়ে নিতে রাঙ্গামাটির রাজস্থলীতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আমন ধান ও সবজি বীজ বিতরণ করা হয়েছে। সরকারের ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের পুনর্বাসনের লক্ষ্যে বিনামূল্যে উফশী জাতের আমন ধান ও গ্রীষ্মকালীন সবজির এসব বীজ বিতরণ করা হয়। সোমবার (৩আগষ্ট) সকাল ১১টার দিকে রাজস্থলী উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে এসব বিতরণ করা হয়।

রাজস্থলী উপজেলা কৃষি অফিসার মোঃ মিন্টু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে এসব কৃষি উপকরণ বিতরণ করেন রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইউছুপ হাসান। এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাকিবুবজ্জামান রাজু উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও এমপি প্রতিনিধি আবুল হাসেম মেম্বার, সহ কৃষি অফিসের পদস্থ কর্মকর্তা ও উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

রাজস্থলী উপজেলা কৃষি অফিসার মোঃ মিন্টু মিয়া জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৫০ জন কৃষকের প্রত্যেককে বিনামূল্যে ৫ কেজি করে আমন ধান বীজ দেওয়া হয়। এছাড়া আরো কৃষকের মাঝে উন্নত জাতের গ্রীষ্মকালীন সবজি বীজ এবং প্রত্যেককে ডিএপি ও এমওপি সার প্রদান করা হয়। পুষ্টির চাহিদা পূরণ ও অতিরিক্ত আয়ের সুযোগ সৃষ্টি করতে স্বচ্ছতার ভিত্তিতে প্রকৃত কৃষকদের মাঝে এই উপকরণ বিতরণ করা হয়েছে। রাঙ্গামাটির রাজস্থলীর কৃষি খাতকে দ্রুত পুনর্গঠন করতে সরকারের এমন সময়োপযোগী পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা।
প্রধান অতিথির বক্তব্যে রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার ইউছুপ হাসান বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। দেশের যেকোনো প্রান্তের মানুষ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হলে সরকার সবসময় তাদের পাশে এসে দাঁড়াবে। তিনি আরও বলেন, বিতরণকৃত বীজ ও সার সঠিকভাবে ব্যবহার করে কৃষকরা যদি সময়মতো আবাদ শুরু করতে পারেন, তবেই আমাদের এই উদ্যোগ সার্থক হবে। সরকারের এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।