শিরোনাম
বান্দরবনের লামা উপজেলার গজালিয়ায় রাবার শ্রমিক অপহরণরাঙ্গামাটির রাজস্থলীতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আমন ধান ও সবজি বীজ বিতরণসরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে রাঙ্গামাটির রাজস্থলীতে মৌখিক পরীক্ষা সম্পন্নপার্বত্য প্রতিমন্ত্রীর সহায়তায় শিক্ষা সামগ্রী ও ইউনিফর্ম পেল অসহায় হ্লাছাই মারমাপুলিশী অভিযানে রাজস্থলীতে মাদক ব্যবসায় জড়িত যুবক আটকযৌতুক ও মাদক সমাজের জন্য অত্যন্ত ভয়ংকর সামাজিক ব্যাধি: পার্বত্য প্রতিমন্ত্রীরাঙ্গামাটির লংগদু উপজেলায় অটো চালককে হত্যা চেষ্টা সহ ২ লাখ টাকা ছিনতাইঊনিশ বছর আমাদের উপর অমানুষিক নির্যাতন ও নিপীড়ণ চালানো হয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালনক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়াতে কৃষি প্রণোদনা পেলেন মাটিরাঙ্গার নয়শত কৃষক

মানিকছড়িতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর মৃতু

৫১২

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির মানিকছড়িতে গলায় ফাঁস দিয়ে সেলী দাশ (২০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রবিবার (২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে মানিকছড়ি উপজেলাধীন একসত্যাপাড়া এলাকার নিজ শশুর বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে শাশুড়ি ফুলু তালুকদার এলাকার দুর্গাপূজা মণ্ডপে যান। ঘন্টা খানেক সেখানে থাকার পর দেড়টার দিকে আবার বাড়িতে ফিরে আসেন। বাড়িতে ফিরে ঘরে প্রবেশের বারান্দা বন্ধ দেখতে পায়। দরজা খুলে বারান্দায় প্রবেশ করতেই চৌকসের সাথে প্লাস্টিক পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পুত্রবধূকে।

পরে স্থানীয়দের সহায়তা বিকেল সাড়ে তিনটার পর মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎস তাকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, মানিকছড়ি উপজেলাধীন একসত্যাপাড়া এলাকার মানিক দাশ ও ফুলু তালুকদার’র ছেলে শুভ তালুকদার’র সাথে গত দুমাস পূর্বে পারিবারিক ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় ফটিকছড়ি উপজেলাধীন ভূজপুর থানার অন্তর্গত হাসনাবাদ এলাকার প্রীদাম দাশ’র কন্যা সেলী দাশ (২০)।
নিহতের পিতা প্রীদাম দাশ শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ এনে বলেন, বিয়ের আগে তাদের কোনো দাবী না থাকলেও বিয়ের পরে স্বর্ণ, ফার্নিচারসহ নানা কিছু দাবী করে আসছে। বিবাহের পর থেকেই মেয়ের শাশুড়ি (ফুলু তালুকদার) যৌতুকসহ নানা দাবিতে আমার মেয়েকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছে। তাদের দাবীকৃত জিনিসপত্র না দেয়া আমার মেয়েকে তারা পরিকল্পিতভাবে হত্যা করে বলে তিনি জানান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার এসআই মোঃ এন্তেজারুল হক জানান, মৃত গৃহবধূর সুরতাহাল শেষে ময়না তদন্তের জন্য লাশ খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে। তবে এটি আত্মহত্যা নাকি হত্যা সেটি ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে জানা যাবে।