শিরোনাম
কাপ্তাই শিশু নিকেতনের শিক্ষার্থীদের মাঝে জোন কমান্ডারের বৃক্ষচারা বিতরণরাঙ্গামাটির বাঘাইছড়িতে সুমিতা’র পরিবারের পাশে বিজিবি ও উপজেলা প্রশাসনবান্দরবনের লামা উপজেলার গজালিয়ায় রাবার শ্রমিক অপহরণরাঙ্গামাটির রাজস্থলীতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আমন ধান ও সবজি বীজ বিতরণসরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে রাঙ্গামাটির রাজস্থলীতে মৌখিক পরীক্ষা সম্পন্নপার্বত্য প্রতিমন্ত্রীর সহায়তায় শিক্ষা সামগ্রী ও ইউনিফর্ম পেল অসহায় হ্লাছাই মারমাপুলিশী অভিযানে রাজস্থলীতে মাদক ব্যবসায় জড়িত যুবক আটকযৌতুক ও মাদক সমাজের জন্য অত্যন্ত ভয়ংকর সামাজিক ব্যাধি: পার্বত্য প্রতিমন্ত্রীরাঙ্গামাটির লংগদু উপজেলায় অটো চালককে হত্যা চেষ্টা সহ ২ লাখ টাকা ছিনতাইঊনিশ বছর আমাদের উপর অমানুষিক নির্যাতন ও নিপীড়ণ চালানো হয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

পেশাদার গরু চোর যুবলীগ নেতাকে বহিষ্কার !

৫২৯

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

সম্প্রতি মানিকছড়ি উপজেলায় একাধিক গরু চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনার সাথে সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আলাউদ্দিন ওরফে আলী জড়িত থাকার অভিযোগে গত ২৯ সেপ্টেম্বর রাতে তাকে আটক করে পুলিশ। আটকের পর গত ৩০ সেপ্টেম্বর মানিকছড়ি থানায় একটি মামলা দায়ের করে তাকে জেল হাজতে প্রেরণ করে পুলিশ। পরে আলীর বাড়ির অদূরে নির্মিত একটি গোয়াল ঘর থেকে একাধিক গরুও উদ্ধার করা হয়।

 

রবিবার (২ অক্টোবর) সকালে ১নং মানিকছড়ি ইউনিয়ন যুবলীগ’র সভাপতি মোঃ আবুল হাসেম ও সাধারণ সম্পাদক মোঃ সেলিম মিয়া স্বাক্ষরিত বিজ্ঞতিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মানিকছড়ি সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. আলাউদ্দিন ওরফে আলীকে বহিষ্কার করা হয়েছে। জানা গেছে, সম্প্রতি উপজেলায় অসংখ্য গরু চুরির ঘটনার সাথে তিনি জড়িত ছিলেন। বর্তমানে তিনি জেল হাজতে আছে।

ঘটনার সত্য নিশ্চিত করে মানিকছড়ি থানার ওসি মোহাম্মদ শাহনূর আলম জানান, আটককৃত আলা উদ্দিন একজন পেশাদার গরু চোর। তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর জেলহাজতে পাঠানো হয়েছে।