পার্বত্য প্রতিমন্ত্রীর সহায়তায় শিক্ষা সামগ্রী ও ইউনিফর্ম পেল অসহায় হ্লাছাই মারমা
॥ মোঃ আজগর আলী খান, রাজস্থলী ॥
অসহায় ও মেধাবী শিক্ষার্থী পড়ালেখায় যাতে ঝড়ে না পড়ে তার জন্য শিক্ষা সামগ্রী ও কলেজ ইউনিফর্ম প্রদান করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি’র দেওয়া এসব সামগ্রী সোমবার (৩আগষ্ট) পৌছে দেন রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম রনি।
হ্লাছাই মারমা রাজস্থলী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। হ্লাছাই এক দিনমজুর বাবার মেয়েন। আর্থিক সংকটের মধ্যেই তিনি লেখাপড়া চালিয়ে যাচ্ছেন। বাড়ি থেকে কলেজের দূরত্ব বেশি হওয়ায় নিয়মিত যাতায়াত ব্যয় বহন করাও তার পরিবারের জন্য কষ্টসাধ্য। এরই মধ্যে সাম্প্রতিক বন্যা ও পাহাড়ি ঢলে তাদের বসতঘর ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিবারের দুর্ভোগ আরও বেড়ে যায়। ফলে তার শিক্ষাজীবন অনেকটা অনিশ্চয়তার মুখে পড়ে।
শিক্ষার্থীর এমন অসহায় অবস্থার খবর জানতে পেরে বিষয়টি গুরুত্বের সঙ্গে নেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম রনি। তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি’র সাথে যোগাযোগ করে বিষয়টি অবহিত করলে প্রতিমন্ত্রীর সহযোগিতায় হ্লাছাই মারমার জন্য নতুন শিক্ষা সামগ্রী ও কলেজ পোশাকের ব্যবস্থা করা হয়। একই সঙ্গে সমাজের বিত্তবান ও দায়িত্বশীল ব্যক্তিদেরও অসহায় শিক্ষার্থীদেও জন্য সহযোগিতার হাত বাড়ানো উচিত বলে রনি জানান।
এসময় উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মংঞোয় মারমা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিনহাজ উদ্দিন খোকন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান রুবেল ও রাজু আহম্মেদ, গাইন্দ্যা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হ্লাসিংমং মারমাসহ বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।