শিরোনাম
বান্দরবানের রোয়াংছড়িতে ‘চলো স্কুলে যাই’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিতবাঘাইছড়িতে সেনা সহায়তায় চোখ অপারেশনে চট্টগ্রাম গেলেন ১৭ রোগীরামগড়ে বিজিবির অভিযানে সীমান্তে গরু রেখে পালিয়েছে চোরাকারবারিসচিবের ভাই পরিচয়ে রামগড়ে ইউএনওর নিকট লাখ টাকা দাবী, প্রতারক আটকসেনাবাহিনীর উদ্যোগে বাঁশের সাঁকোতে স্বস্তি লক্ষ্মীছড়ির ছয় পাড়ার মানুষেরখাগড়াছড়ির রামগড়ে পারিবারিক কলহের জেরে বিষপানে গৃহবধূর মৃত্যুলক্ষ্মীছড়ির দুর্গম জনপদে সেনাবাহিনীর শিক্ষা উপকরণ বিতরণবন্যা ও ভূমিধসে রোয়াংছড়িতে ক্ষতিগ্রস্ত ৬শত পরিবার পাচ্ছেন নগদ অর্থের সহায়তাবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ধান চাষ করে কৃষকের মাথায় হাতকাপ্তাই কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে রাঙ্গামাটির রাজস্থলীতে মৌখিক পরীক্ষা সম্পন্ন

॥ মোঃ আজগর আলী খান, রাজস্থলী ॥
সরকারের প্রতিশ্রুতি ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ-যাচাই কার্যক্রমের প্রস্তুতি শুরু হয়েছে। এর অংশ হিসেবে তথ্য সংগ্রাহক ও সুপারভাইজার নিয়োগের জন্য রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় আবেদনকারীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩আগস্ট) সকাল ১১ টায় রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা সমাজসেবা বিভাগের আয়োজনে সরকারি বিধিমালা ও নির্দেশনা মেনে এই মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ভাইভা বোর্ডে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুপ হাসান এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা লিছা চাকমা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাজেরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সৃতি চাকমা এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা। এ সময় নির্ধারিত পদগুলোর বিপরীতে মোট ৯৩ জন চাকরিগ্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহন করেন।

উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, সরকারের ঘোষিত ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে স্বচ্ছতার সঙ্গে তথ্য সংগ্রহের জন্য মোট ১২ জন তথ্য সংগ্রাহক নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি আরও রাখা হবে অপেক্ষমাণ তালিকা। এছাড়া পুরো কার্যক্রম পর্যবেক্ষণের জন্য সুপারভাইজার পদে ১জনকে নিয়োগ দেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুপ হাসান জানান, সরকারের এই গুরুত্বপূর্ণ কর্মসূচির আওতায় যাতে কোনো ব্যক্তি বাদ না পড়েন এবং প্রকৃত উপকারভোগীদের সঠিক তথ্য সংগৃহীত হয়, তা নিশ্চিত করতেই এ স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করা হচ্ছে।