শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারতীয় জুসের চালান জব্দখাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ বিতরণরাঙ্গামাটিতে মায়ের হাতে খুন হলো মাদকাসক্ত ছেলেমাটিরাঙ্গা-গোমতি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করলেন বিএনপি নেতাখাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবি’র উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ে কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ে ফিরছে শিক্ষার্থীরাসরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরুখাগড়াছড়ির রামগড়ে আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির মানবিক সহায়তারাঙ্গামাটির রাজস্থলীতে সরকারী নির্দেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মদিন পালন করেছে লামা উপজেলা প্রশাসন

১০৪

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

সারা দেশের ন্যায় লামায়ও প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালিত হয়েছে।দিনটি উপলক্ষে বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল।

এসময় বিশেষ অতিথি হিসবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জাহেদ উদ্দিন ও মিলকী রাণী দাশ, লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী, লামা হাসপাতালের চিকিৎসক ডাঃ নুর মোহাম্মদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা, মিন্টু কুমার সেন, ওমর ফারুক সহ প্রমূখ। এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, শিক্ষক ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত ও দোয়া পরিচালনা করেন লামা কোর্ট জামে মসজিদের খতীব মাওলানা আজিজুল হক।