শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারতীয় জুসের চালান জব্দখাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ বিতরণরাঙ্গামাটিতে মায়ের হাতে খুন হলো মাদকাসক্ত ছেলেমাটিরাঙ্গা-গোমতি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করলেন বিএনপি নেতাখাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবি’র উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ে কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ে ফিরছে শিক্ষার্থীরাসরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরুখাগড়াছড়ির রামগড়ে আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির মানবিক সহায়তারাঙ্গামাটির রাজস্থলীতে সরকারী নির্দেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

দীঘিনালায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন

১০৮

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥

তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক প্রতিপাদ্য বিষয় ধারন করে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন করা হয়েছে। বুধবার(২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন উপলক্ষে উপজেলা সেমিনার কক্ষে আয়োজিত আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরাফাতুল আলম।

এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা রিসোর্স সেন্টার এর ইন্সট্রাক্টর মোঃ মাইন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন উপজেলা কৃষি সম্প্রসারন সহকারী অফিসার মোঃ নাঈম হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিটু দেওয়ান, দীঘিনালা উপজেলা মুক্তিযোদ্ধা সাবক ডেপুটি কমান্ডার মোঃ সেলিম, দীঘিনালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রজ্ঞান জ্যোতি চাকমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, বাজার চৌধুরী জেসমিন চৌধুরী প্রমূখ।

আলোচনা সভায় বক্তরা বলেন, তথ্য প্রবাহ ঠিক থাকলে দূর্নীতি অনিয়ম অব্যবস্থাপনা এক সময় থাকবে না। তথ্য জানতে আসলে তাদের সাথে ভাল ব্যবহার করতে হবে। তথ্য জানা অধিকার সবার আছে তবে সরকারি সংবিধান প্রতি শ্রদ্ধা রেখে তথ্য দিতে হবে। প্রতিটি দপ্তর তাদের সরকারি সুযোগ-সুবিধা তথ্য প্রচার করতে হবে যাতে করে জনগন উপকৃত হয়।