শিরোনাম
রাঙ্গামাটিতে বিএনপিকে শক্তিশালী করতে ‘বাঘের উপর টাগ’ হলো মনিস্বপন দেওয়ানমাদক ও জুয়া খেলার গ্রাসে রাঙ্গামাটির বরকল উপজেলা, প্রয়োজন গণসচেতনতা ও প্রতিরোধজনস্বার্থের দিকে খেয়াল রেখে কাজে মনোনিবেশ করতে হবেঃ পার্বত্য মন্ত্রনালয় সচিব কানিজআর্থিক অনটনে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়ে যায়: কর্ণেল মোঃ মাসুদ খানএমএন লারমার মৃত্যুবার্ষিকীতে জুম্ম জনগনের অধিকার প্রতিষ্ঠায় ১৭ কোটি মানুষের প্রতি আহ্বানকাপ্তাইয়ে চাঁদা আদায় করতে গিয়ে এনএসআই এর ভূয়া সদস্য আটককর্ণফুলি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশলংগদুতে বিজিবি ক্যাম্প পরিদর্শনে ব্রিগেডিয়ার জেনারেল ইমতিয়াজ মাহমুদএমএন লারমা অধিকারহারা ও মেহনতী মানুষের চিরঞ্জীব কণ্ঠস্বরকাঁচালং বর্ডার গার্ড পাবলিক স্কুল সম্প্রীতির একটি অনন্য দৃষ্টান্তের প্রতিষ্ঠান:জোন কমান্ডার

শেখ হাসিনার নেতৃত্বে দেশের অর্থনীতির প্রতিটি সূচকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে

১০৭

॥ দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি ॥

বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য ও জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রন বিক্রম ত্রিপুরা বলেছেন, আওয়ামীলীগ সরকার দেশের উন্নয়নকে বিশ্বাস করে। ডিজিটাল বাংলাদেশের রূপকার আওয়ামীলীগের সরকার। আওয়ামীলীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী। ৪র্থ বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন শেখ হাসিনা।

বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা আওয়ামী লীগের জেলা শাখার কার্যালয়ে মিলাদ মাহফিল ও কেক কেটে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথি আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে অর্থনীতির প্রতিটি সূচকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিশ্বের কাছে বাংলাদেশকে একটি রোল মডেল হিসেবে পরিচিত করেছেন। সন্ত্রাস দমনেও তিনি বিশ্বনেতাদের প্রশংসা কুড়িয়েছেন। বাংলাদেশকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-পার্বত্য চট্টগ্রাম সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পাজেপ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, সহ-সভাপতি মনির হোসেন খান, জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ক্রইসাঞো চৌধুরী, পার্বত্য জেলা পরিষদ সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল, শতরূপা চাকমা ও শাহিনা আকতার, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শানে আলম, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক চন্দন কুমার দে, উপ-দপ্তর সম্পাদক মোঃ নুরুল আজম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সনজীব ত্রিপুরা, জেলা যুব মহিলা লীগের সভাপতি বিউটি রানী ত্রিপুরা, কৃষক লীগের সভাপতি খোকন চাকমা, ছাত্রলীগের জেলা কমিটির আহবায়ক উবিক মোহন ত্রিপুরাসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ে অস্থায়ী স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলীয় নেতাকর্মীরা।