শিরোনাম
বান্দবানের লামা উপজেলাকে জেলা হিসেবে ঘোষণা করার দাবিএলাকায় বুনো হাতি আসলে বন বিভাগ ও ইআরটি সদস্যদের দ্রুত জানানকাপ্তাই হ্রদের বিভিন্ন এলাকায় ৬৬টি বজ্র নিরোধক যন্ত্র স্থাপন করা হবেখাগড়াছড়ির মাটিরাঙ্গায় আউশ মৌসুমে ব্রি ধান-৯৮ এর নমুনা শস্য কর্তনখাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছামাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধনদীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানে জসনে জুলুস উদযাপনসাজেকে সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক সেশন আয়োজনভিয়েতনাম, কম্বোডিয়া ও নেপালের মতো দেশের কৃষিতেও বিপ্লব ঘটাতে হবে: পার্বত্য মন্ত্রী

খাগড়াছড়িতে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১০হাজার শিক্ষার্থী

৪১

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) ও দাখিল একযোগে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। খাগড়াছড়ি পার্বত্য জেলায় এবার ১০হাজার ২শ ৪৫জন এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। বৃহস্পতিবার (১৫সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু হয়।

জেলা মাধ্যমিক সূত্র জানান, এবার এসএসসি পরীক্ষায় খাগড়াছড়ি জেলায় ৯টি উপজেলা (খাগড়াছড়ি, পানছড়ি, দীঘিনালা, মহালছড়ি, মাটিরাংগা, গুইমারা, রামগড়, মানিকছড়ি, লক্ষীছড়ি) থেকে ৪৩টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ৪৩টি কেন্দ্রে এবার ১০হাজার ২’শ ৪৫জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তারমধ্যে সাধারন ৮হাজার ৬শ৫৪ জন, কারিগরি ১হাজার ৪২ জন, দাখিল ৫শ৪৯ জন ।

মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, এ বছর দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ শিক্ষার্থী অংশগ্রহণ করছে। মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে অংশগ্রহণ করছে ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৫৩ হাজার ৬৬২ জন।