শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

রামগড়ে উপজেলা মৎস্য দপ্তরের পোনামাছ অবমুক্তকরণ

৪৩

॥ দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি ॥

“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ শ্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ির রামগড় উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ২০২২-২০২৩ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় উপজেলার বিভিন্ন জলাশয় ও সমিতির মধ্যে মাছের পোনা অবমুক্তকরন ও বিতরণ করা হয়েছে।

গত মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোঃ ইখতিয়ার উদ্দীন আরাফাতের সভাপতিত্বে পোনা মাছের অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী।

 উপস্থিত ছিলেন রামগড় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা বেগম, ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, উপজেলা মৎস্য কর্মকর্তা (অ:দা:) প্রনব কুমার সরকার প্রমূখ।

এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা (অ:দা:) প্রনব কুমার সরকার জানান, রাজস্ব খাতে রামগড় উপজেলায় ১৫০ কেজি ও ২০টি জলাশয়ে পোনামাছ অবমুক্তকরন ও সমবায় সমিতি, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে পোনা মাছ বিতরন করেছে।