শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

অক্টোবর থেকে ফেসবুক লাইভে পণ্য বিক্রি বন্ধ হচ্ছে

১২৭

॥ পাহাড়ের সময় ডেক্স ॥

অক্টোবর থেকে লাইভে আর পণ্য বিক্রির সুবিধা রাখছে না ফেসবুক। দুই বছর আগে ফেসবুক লাইভ শপিং ফিচারটি চালু করে। এ ফিচারের মাধ্যমে ক্রেতা-বিক্রেতা লাইভে অর্থাৎ সরাসরি একে অন্যের সঙ্গে যোগাযোগ করতে পারত। এ ছাড়াও সম্ভাব্য ক্রেতা আকৃষ্টের অনেক বড় একটি প্ল্যাটফর্ম ছিল এ ফিচারটি। সম্প্রতি এক ব্লগ পোস্টে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ফেসবুক তাদের ব্লগ পোস্টে জানায়, অক্টোবর থেকে কেউ ফেসবুকে লাইভ শপিং ফিচারটি ব্যবহার করতে পারবে না। যদিও বহাল থাকছে ইভেন্টভিত্তিক লাইভ সুবিধা।

মেটা জানিয়েছে, এখন কেউ বড় বড় লাইভ দেখতে চায় না। গ্রাহক রিলস অর্থাৎ ছোট ভিডিও’র দিকে ঝুঁকছে। এ জন্য মেটা ইনস্টাগ্রামের রিলসের দিকে বিশদভাবে নজর দিতে চাচ্ছে। রিলসের মাধ্যমে পণ্য বিক্রি, প্রচার ও ট্যাগ দেওয়া যাবে। ২০১৮ সালে চালু হওয়া এ ফিচারটি অনেকের মধ্যেই সাড়া জাগিয়েছিল। যা এ বছর এসে ইতি টানছে মেটার দেওয়া এ সুবিধা