শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

জাতির পিতার সংগ্রামে বঙ্গমাতা অবিস্মরণীয়: দীপংকর তালুকদার এমপি

৯৩

॥ নিজস্ব প্রতিবেদক ॥

বঙ্গমাতার আদর্শকে লালন করে নারীদেরকে এগিয়ে যাওয়ার আহবান জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

তিনি জাতির পিতার সংগ্রামে বঙ্গমাতা অবিস্মরণীয়। বঙ্গমাতা পাশে থেকে সাহস যুগিয়েছেন বলেই জাতির পিতা দিন রাত স্বাধীনতা সংগ্রামের জন্য কাজ করতে পেরেছেন। স্বাধীন বাংলাদেশে বঙ্গমাতার হাত ধরেই নারী উন্নয়ন কাজ শুরু হয়েছে। এই ধারা অব্যাহত রাখতে মহিলা বিষয়ক অধিদপ্তরকে আহবান।

সোমবার (৮ আগস্ট) রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্য়ালয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় দীপংকর তালুকদার এমপি এ আহবান জানান।

রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, রাঙ্গামাটি পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন, সাবেক মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক এসএম ফেরদৌস ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি নাসরিন সুলতানা, রাঙ্গামাটি জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা বেগমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি নারী সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

পরে অস্বচ্ছল উদ্যোগী মহিলাদের মাঝে ১৬টি সেলাই মেশিন বিতরণ করা হয়।