শিরোনাম
রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সহসভাপতি চিংকিউ রোয়াজা গ্রেপ্তাররাঙ্গামাটির বরকলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিতকাপ্তাইয়ে জাতীয় যুব দিবসের সমাপনীতে ঋণে চেক বিতরণজিয়াউর রহমান দেশে রক্তপাতহিন রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনেনকাপ্তাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনমাটিরাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনরাঙ্গামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন, পতাকা উত্তোলন করেনি বহু প্রতিষ্ঠানবান্দরবানের আলীকদমে বিদ্যালয়ের মেরামত কাজে লক্ষ লক্ষ টাকা লোপাট !অবশেষে চিকিৎসাধীন পুরোহিতের মৃত্যুতে শোকপার্বত্য চট্টগ্রামে কৃষকদের উন্নয়নে সরকার আন্তরিক

রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সহসভাপতি চিংকিউ রোয়াজা গ্রেপ্তার

৫

॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধ আওয়ামীলীগের রাঙ্গামাটি জেলা কমিটির সহসভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিংকিউ রোয়াজাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৭নভেম্বর) সন্ধ্যায় শহরের কালিন্দিপুরস্থ নিজ বাসভবন থেকে তাঁকে গ্রেফতার করা হয় বলে থানা সুত্র জানিয়েছে।

পুলিশ সূত্রে আরো জানা যায়, ডেভিলহান্ট অপারেশনের আওতায় তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। সম্প্রতি পার্বত্য অঞ্চলে নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযানের অংশ হিসেবে বেশ কয়েকজন সন্দেহভাজনকে নজরদারিতে রাখা হয়। তাদের মধ্যে তিনি দীর্ঘদিন ধরে রাঙ্গামাটি শহরে গোপনে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়। নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম দমন ও এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

রাঙ্গামাটি কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জসিম উদ্দিন গ্রেফতারের বিষয়ে নিশ্চিত করেন। তাঁর বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা এবং রাজনৈতিক অস্থিরতায় উস্কানির অভিযোগ রয়েছে বলেও জানান।