শিরোনাম
খাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বান্দরবানের সেনা রিজিয়ন ও প্রেসক্লাব সাংবাদিকদের মাঝে মতবিনিময় সভা

১৪৬

॥ আকাশ মারমা মংসিং,বান্দরবান ॥

বান্দরবানের সেনা রিজিয়ন ও প্রেসক্লাব সাংবাদিকদের মাঝে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ আগস্ট ) সকালে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে অডিটোরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় বান্দরবান সেনা রিজিয়ন আয়োজনের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের কমান্ডার ৬৯ পদাতিক ব্রিগেড ও রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জিয়াউল হক, এনডিসি, এফডব্লিউসি, পিএসসি।

বান্দরবান বিজিবি সেক্টর সদর দপ্তর কমান্ডার, ৭টি উপজেলার জোন কমান্ডার রিজিয়নের কর্মকর্তা, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাবেক সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মিনারুল হক,প্রথম আলো সিনিয়র সাংবাদিক বুদ্ধজ্যেতি চাকমাসহ জেলা উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ারবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তব্য প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জিয়াউল বলেন,গণমাধ্যম হলো দেশের চতুর্থ স্তম্ভ। বস্তুনিষ্ঠ তথ্য প্রচারে অবিচল সাংবাদিকদের ভূয়সী প্রশংসানীয়। পার্বত্য অঞ্চলের উন্নয়ন থেকে শুরু করে নানান খবরা খবর দেশের মানুষদের মাঝে পৌছে যাচ্ছে। শুধু তাই নয় প্রান্তিক পার্বত্য অঞ্চলের ঝুঁকিপূর্ণ দায়িত্বও সঠিকভাবে পালনের পাশাপাশি বিশেষ অবদান রেখে যাচ্ছে।

 

তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা এবং পার্বত্য অঞ্চলের সার্বিক উত্তরণের চাবিকাঠি। অর্থনৈতিক উন্নয়ন থেকে শুরু করে সন্ত্রাসীগোষ্ঠীর কার্যক্রম, পার্বত্য অঞ্চলে দাতা সংস্থার কার্যক্রম, ধর্ম, বর্ণ ও গোত্র নির্বিশেষে কার্যক্রম পরিচালনা করাসহ সকল দুর্গম এলাকায় নিরাপত্তা বাহিনীর কর্মকান্ড সম্পর্কিত তথ্যাদি সংবাদ তুলে ধরার মাধ্যমে সাংবাদিকগণের ভূমিকা রয়েছে অনেক। তাই তথ্য নির্ভর সংবাদের মাধ্যমে পার্বত্য এলাকায় উন্নয়নের স্রোতধারা সারাবিশ্বকে জানানোর জন্য গণমাধ্যম প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।