কাপ্তাইয়ে জাতীয় যুব দিবসের সমাপনীতে ঋণে চেক বিতরণ
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাইয়ে জাতীয় যুব দিবসের সপ্তাহব্যাপী কর্মসূচি সম্পন্ন হয়েছে। কাপ্তাই উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শনিবার (৭নভেম্বর) উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করে সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা খায়রুল আলম। প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হানুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন,কাপ্তাই উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ এরশাদ বিন শহিদ, কৃষি কর্মকর্তা আহসান হাবিব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ডাঃ রুইহলা অং মারমা, কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামী’র আমীর হারুনর রশীদ,কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে সেলাই মেশিন প্রশিক্ষণের জন্য যুব নেত্রী থুইনোচিং মারমা নামে প্রশিক্ষণার্থীকে বাছাই করে এক লাখ টাকার ঋণের চেক বিতরণ করা হয়। এসময় সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও, যুব সংগঠন ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।