শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই ফার্মেসীকে ৭ হাজার টাকা জরিমানাবান্দরবানের রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্তদীঘিনালায় বেসরকারি সংস্থার প্রকল্প অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভালংগদু জোনের উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতকাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণখেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেলমাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদেরহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবিতে স্মারকলিপিরাঙ্গামাটিতে অজগর সাপ উদ্ধার, পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

খাগড়াছড়ির মানিকছড়ি খাল থেকে ভাসমান লাশ উদ্ধার

৭৬

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

মানিকছড়ি উপজেলার রাজপাড়াস্থ্য মুহামনি-মানিকছড়ি বাজার সংযোগ সেতুর নিচ থেকে উজাই মারমা (৩৮) নামের এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত উজাই মারমা উপজেলার রাজপাড়ার মৃত মংথুই মারমার ছেলে বলে জানা গেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (৭সেপ্টেম্বর) দুপুরের দিকে রাজপাড়াস্থ মানিকছড়ি খালে মরদেহ ভাসতে দেখে মানিকছড়ি থানা পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহতের মেয়ে উক্রাচিং মারমা জানান, সকালে বাসা থেকে ভাত খেয়ে মাছ ধরার উদ্দেশ্যে বের হন তার পিতা। পরে দুপুর ১২ টার দিকে রাজপাড়াস্থ মানিকছড়ি খালে মরদেহ ভাসতে দেখে খবর পেয়ে সেখানে আসলে তার পিতার লাশ দেখতে পান। মৃত উজাই মারমা মৃগী বা নিউরোলজিক্যাল বা স্নায়ুবিক রুগী ছিলেন বলে তার মেয়ে ও স্থানীয়রা জানিয়েছেন।

মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাজপাড়াস্থ মানিকছড়ি খালের সেতুর নিচে পিলারের সাথে মরদেহ আটকে আছে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ই-পিসি/আর