শিরোনাম
পুলিশ বা প্রশাসন একা মাদক নির্মূল করতে পারবে নাজিয়াউর রহমানের প্রতিষ্ঠিত যুব কমপ্লেক্সই আজকের যুব উন্নয়ন অধিদপ্তর: দীপন তালুকদারপানছড়িস্থ ৩ বিজিবি’র ৭৮ বছরের গৌরবের পথচলায় মুক্তিযুদ্ধ ও শহীদদের শ্রদ্ধাভরে স্মরণযুব সমাজ কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেখাগড়াছড়িতে জাতীয় যুব দিবস উদযাপন, ১৩ যুবক-যুবতী পেলেন ১৪ লক্ষ টাকার ঋণকাপ্তাইয়ে জাতীয় যুব দিবস উদযাপন ও যুবদের মাঝে ঋণের চেক বিতরণখাগড়াছড়ির রামগড়ে গাঁজা ভর্তি প্রাইভেটকার সহ যুবক আটকরাঙ্গামাটিতে পাসের হারে শ্রেষ্ঠ কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজরাঙ্গামাটির কাপ্তাইয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তারএম এন লারমা পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব

রাজস্থলীতে নববর্ষের উৎসব উপলক্ষে সেনাবাহিনীর আর্থিক সহায়তা প্রদান

৪৪

॥ মোঃ আজগর আলী খান, রাজস্থলী ॥

রাঙ্গামাটির রাজস্থলী বাঙালহালিয়াতে বাংলাদেশ সেনাবাহিনীর কাপ্তাই জোন অটল ৫৬ এর জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নুর উল্লাহ জুয়েল, পি এস সি এর নির্দেশনায় বাঙালহালিয়া আর্মি ক্যাম্পের ব্যবস্থাপনায় কাকড়াছড়ি বিহার অধ্যক্ষের নিকট উৎসব পালনের লক্ষে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকালে কাপ্তাই জোনের অধীন বাঙালহালিয়া সাব জোন কমান্ডার লেফট্যানেন্ট সায়েম উপস্থিত থেকে এই সহায়তা কার্যক্রম সম্পন্ন করেন।

এইসময় তিনি বলেন,পার্বত্যঞ্চলে শান্তি শৃংখলা রক্ষায় ‘অপারেশন উত্তরণ’ অধীনে বাংলাদেশ সেনাবাহিনী নিরলস পরিশ্রম করে চলছেন এবং অত্র অঞ্চলের অবকাঠামোগত ও আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী প্রত্যক্ষভাবে অবদান রেখে চলছেন।

সহায়তা প্রদান অনুষ্ঠানে অটল ৫৬ বেঙ্গলের বাঙালহালিয়া সাবজোন অধিনায়ক লেফটেন্যান্ট সায়েম, সিনিয়র ওয়ারেন্ড অফিসার মাসুদুল আলম , সাংবাদিক আইযুব চৌধুরী ও হারাধন কর্মকার সহ এলাকার জন প্রতিনিধি, হেডম্যান,কার্বারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।