শিরোনাম
জুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

বান্দরবানের রোয়াংছড়ি পহেলা বৈশাখ পালিত

৪৪

॥ রোয়াংছড়ি উপজেলা প্রতিনিধি ॥

বান্দরবানে রোয়াংছড়ি উপজেলায় বাংলা নববর্ষ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মাধ্যমে উপজেলা প্রশাসন উদ্দ্যোগে আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রোয়াংছড়ি বঙ্গাব্দ ১৪২৯ বরণে আয়োজিত মঙ্গল শোভাযাত্রা রোয়াংছড়ি পরিষদ থেকে শুরু করে বাজারে সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্তরে শেষ করা হয়। পরে উপজেলা মিলনায়তনে পহেলা বৈশাখের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নাচে-গানে মাতিয়ে তোলেন রোয়াংছড়ি কলেজের ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন বয়সের শিল্পীরা। সাংস্কৃতিক অনুষ্ঠানে মার্মা, ত্রিপুরা, বম জনগোষ্ঠীর পাহাড়ের ক্ষুদ্র জনগোষ্ঠী সহ বাঙ্গালী জাতির ঐতিহ্যের বাহি নাচে- গানে মাধ্যমে বর্ষ বরণ করা হয়।

শোভাযাত্রায় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ ফোরকান এলাহি অনুপম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রোয়াংছড়ি থানা অফিসার ইনচার্জ মোহম্মদ আবদুল মান্নান, ৩নং আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো.কামাল হোসেন, উপজেলা দপ্তরের কর্মকর্তা ও কোমলমতি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ পার্বত্য পাহাড়ি-বাঙালিসহ সকল জনগোষ্ঠীর তরুণ-তরুণী, শিশু-কিশোর এবং নারী-পুরুষেরা নিজস্ব পোশাকে ভিন্ন ভিন্ন সাজে অংশ নেয়।