শিরোনাম
পানছড়িস্থ ৩ বিজিবি’র ৭৮ বছরের গৌরবের পথচলায় মুক্তিযুদ্ধ ও শহীদদের শ্রদ্ধাভরে স্মরণযুব সমাজ কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেখাগড়াছড়িতে জাতীয় যুব দিবস উদযাপন, ১৩ যুবক-যুবতী পেলেন ১৪ লক্ষ টাকার ঋণকাপ্তাইয়ে জাতীয় যুব দিবস উদযাপন ও যুবদের মাঝে ঋণের চেক বিতরণখাগড়াছড়ির রামগড়ে গাঁজা ভর্তি প্রাইভেটকার সহ যুবক আটকরাঙ্গামাটিতে পাসের হারে শ্রেষ্ঠ কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজরাঙ্গামাটির কাপ্তাইয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তারএম এন লারমা পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বনির্বাচনী সকল ওয়াদা পূরণ করা হবে: দীপেন দেওয়ান এমপিকাপ্তাই উপজেলার ভলুকিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এমপিওভুক্ত করার আশ্বাস

মানিকছড়ি থানায় সার্ভিস ডেক্স ও নির্মিত বাড়ী উদ্বোধন

৩১

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

সারাদেশে বাংলাদেশ পুলিশের নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী মানুষ সেবা কার্যক্রমের সার্ভিস ডেক্স ও প্রতিটি থানা একজন করে অসহায় পরিবারকে পুলিশ কর্তৃক নির্মিত গৃহ হন্তান্তর কার্যক্রম ভার্চুয়ালী উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় সারাদেশে একযোগে প্রতিটি থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেক্স এবং একটি অসহায় ও গৃহহীন পরিবারে একটি ঘর হস্তান্তর কার্যক্রম ভার্চুয়ালী উদ্বোধন কার্যক্রমে খাগড়াছড়ির মানিকছড়ি থানা মিলনায়তনে এক সভা অনুষ্টিত হয়।

মানিকছড়ি থানা ওসি মোহাম্মদ শাহনূর আলম’র সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন, মানিকছড়ি সার্কেল’র সহকারী পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান।

এ সময় পুলিশিং কমিটির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এম.এ. রাজ্জাক,ইউপি চেয়ারম্যান মোঃ আবদুর রহিম, সুবিধাভোগী পরিবার সম্ভা লক্ষী ত্রিপুরা, ইউপি সদস্য, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।