শিরোনাম
রাঙ্গামাটির কাপ্তাইয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তারএম এন লারমা পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বনির্বাচনী সকল ওয়াদা পূরণ করা হবে: দীপেন দেওয়ান এমপিকাপ্তাই উপজেলার ভলুকিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এমপিওভুক্ত করার আশ্বাসলংগদুতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ও নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভাযানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা গুরুতর অপরাধ: প্রতিমন্ত্রী মীর হেলালদক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াইসুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদান

কাপ্তাই উপজেলার ভলুকিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এমপিওভুক্ত করার আশ্বাস

১

॥ কবির হোসেন, কাপ্তাই ॥
শিক্ষার সার্বিক উন্নয়নে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার মান বাড়াতে যে কোন ঘাটতি পূরণ করা হবে। কাপ্তাই উপজেলার দুর্গম ভলুকিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এমপিওভুক্ত করার ব্যবস্তা নেওয়া হবে। তবে শিক্ষক অভিভাবক সকলেই শিক্ষার মা বাড়াতে কাজ করতে হবে।

শুক্রবার (৩০অক্টোবর) সকালে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার দুর্গম ভলুকিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করার সময় শিক্ষক এবং অভিভাবকদেও উদ্দেশে এসব কথা বলে। রাঙ্গামাটি ২৯৯ নং আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান এমপি।

ভলুকিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয় প্রতিনিধিরা প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত করার জোর দাবি জানান। অ্যাডভোকেট দীপেন দেওয়ান এমপি বিদ্যালয়টির এমপিওভুক্ত করণসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সুবিমল ফাউন্ডেশনের চেয়ারম্যান মিসেস মৈত্রী চাকমা, সংসদ সদস্যে’র পিএস রূপায়ণ চাকমা, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, ভালুকিয়া নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওসমান গনি, পরিচালনা কমিটি’র সভাপতি বীর চন্দ্র তঞ্চঙ্গ্যা (চৌধুরী), সাবেক সভাপতি ও কাপ্তাই বিআরডিবির চেয়ারম্যান স্বপন বড়ুয়া, ভাল্লুকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি বিনয় কুমার তালুকদার, প্রধান শিক্ষক জয়মোহন তঞ্চঙ্গ্যা, সহকারী শিক্ষক যুগেন্দ্র লাল তঞ্চঙ্গ্যা, রিপন শিকদার, রনি তঞ্চঙ্গ্যা, সুবিমল জয় তঞ্চঙ্গ্যা এবং উপজেলা বিএনপির সদস্য নিহার তঞ্চঙ্গ্যা, লিটন তঞ্চঙ্গ্যা, ধর্ম চরণ তঞ্চঙ্গ্যা এবং সন্তোষ বড়ুয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।

স্থানীয়দের অভিযোগ, প্রতিষ্ঠার পর থেকে এলাকাবাসীর সহযোগিতায় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। দীর্ঘদিন ধরে শিক্ষকরা সামান্য বেতন-ভাতার বিনিময়ে পাঠদান করে আসছেন। এখনো প্রতিষ্ঠানটি সরকারি সুযোগ-সুবিধার আওতায় না আসায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে হতাশা রয়েছে।