শিরোনাম
রোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতকাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষদীঘিনালায় বেসরকারি সংস্থা গ্রীণ হিল প্রকল্পের উদ্বোধনরামগড়ে পুকুরে পড়ে চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুবান্দরবানে টোবাকো’র বিক্রয় প্রতিনিধি সাড়ে ৫ লাখ টাকা নিয়ে উধাওপানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণঅস্থায়ী বেইলি ব্রিজেই ৩ বছর পার কাপ্তাই ব্যাঙছড়ি সেতুর নির্মাণ কাজ শেষ হবে কবেখাগড়াছড়ির পানছড়ি সীমান্তে থেমে থেমে গুলিবর্ষণে আতঙ্কে জনসাধারণ

জেঠার নিজের প্রেসক্রাইব কারে জমা করিবো হেই চিন্তা লইয়া উপর ওয়ালার দেয়া ব্ল্যাক চুল হোয়াইট হইতেছে

৪৮

ক্রিং ক্রিং, এ্যঁ…লো, কি গো জেঠা তুমি ঠিক আছোতো, গত সপ্তাহের খবরাখবর লইয়া তোমাগোর দরবারে-দরবারে, টেবিলে-টেবিলে কারেন্ট হাজির হইয়াছি। আমাগো শেখ হাসিনা জেঠিতো ব্যাটা করোনার টুঁটি চাপিয়া ধরিয়াছে। এই বজ্জাতের হাড্ডি গোটা পৃথিবীর জেঠা-জেঠির অস্থিমজ্জাও চুষিয়া খাইতেছে। লাখ লাখ জেঠা-জেঠিগোর জীবন সাঙ্গ করিয়া বন্ধন ছিন্ন করিয়াছে। এইবার নাকি জোট বাধিঁয়াছে ওমিক্রন। তার মইধ্যে সমাজের দু¯ৃ‹তকারী, ধর্ষক, বখাটে, ইভটিজার, লুটপাটকারী, মাদক বিক্রেতা, টেন্ডারবাজ, তেলবাজ, অস্ত্রবাজ, দালালবাজ, ভুমিদস্যু, চাঁপাবাজগোর বিষয়ে দু-চারটি কথা লিখিয়াই যাইতেছি। ভাই পো-রে, আইন আছে, কঠোর দমন নাই, নিপীড়ণ, নির্যাতন, বিতারণ আছে ভালো শাসন নাই। পাহাড়ের চুড়ায়, খাদে, চিপায়, নালায়, ঝিড়িতে, হ্রদের ধারের অভাগা জেঠা জেঠিরা কোন দুনিয়ায় তাইনেরা বসবাস করিতেছে বলিয়া খালি আপুত্তি-বিপত্তি। আমি জেঠাও সর্ব বেকায়দায়। ভক্তরাও খালি কহেন অ-জেঠা আমরা বাঁচি, মরি আর ঝুলিয়া থাকি আপনে অন্তত ভালা থাকিবেন। ঐ জেঠা জেঠিগোরে কি বলিব আমিও বিপদ সামলাইতেই পারিতেছিনা। বুড়ো বুড়িরাই কহিত যে নাকি সহে সে নাকি বরকত পাইয়া থাকে। বহু হর্তাকর্তা আইজ দিতাছি কাইল দিতাছি বলিয়া চড়কার মতন ঘুরাইতেছে, আবার দুই চাইর কলম লেখিলেই খালি কহেন অ জেঠা, গা তো পোড়াইতেছে। আমিওযে পুড়িয়া মরিতেছি, সইতেও পারিতেছি না, বরকতও পাইতেছি না, কিছু বলিতেও পারিতেছিনা, জমাজাটিও করিতে পারিতেছিনা, খালি চিন্তা, আর চিন্তা….

ভাই পো-রে পুরানে বুড়ো-বুড়িরা কহিতো ওজন বুঝে ভোজন দে, মন বুঝে ধন দে, লা-আ-ভ বুঝে ঝাঁপ দে। এক দিকে জেঠা জেঠিগোর ঠেলাগুতো অন্য দিকে ভাই পো আর জেঠা-জেঠিগোর ওয়েটিং, এইসব চিন্তা লইয়া অধিক সময় চোখের পাতা রাইতেও খাড়াইয়া থাকে। আবার ফিজিসিয়ান কহিলেন জেঠির প্রেসার নাকি এখন হাই, তয় তাইনের চিল্লা-ফাল্লাও হাইফাই। আমি কি সমাজের জেটা জেঠিগোর সুখ দুঃখের বয়ান লিখিব নাকি জেঠিরে সামাল দিব ঐ হিসাবও মিলাইতে পারিতেছি না। প্রতিদিনই ভোর সকালেও দেখি জেঠি বুকে হাত দুইখান লইয়া ঘুমের ঘোরেও যেন জেঠারে ঘায়েল করিতে পরিকল্পনা করিতেছে। জেঠাও হ¹ল মানুষ-আমানুষগোর খবরাখবর লইয়া বাড়ি ফিরিলেও রাইতে তাইনের সেবাও করিতে হইতেছে। আবার বহুত জেঠা-জেঠি কহিলো তাইনেগোরে নাকি প্রেসক্রাইব করিতে, জেঠি হইতে কিভাবে রক্ষা পাওন যায়। এই হইলো কাটা ঘা’এ নুন ছিটানো। আরে জেঠার নিজের প্রেসক্রাইব কারে জমা করিবো হেই চিন্তা লইয়া উপর ওয়ালার দেয়া ব্ল্যাক চুল হোয়াইট হইতেছে তার মইধ্যে জেঠা-জেঠিগোর যত তালিমালি। রাইতে জেঠিরে দুই চাইর কথা শুনাইয়া দিলেই পেট্রোল বোমার মতন ঢাস ঢাস করিতে করিতে জীবনটারে ঠাঁসা বানাইয়া দেয়। হেই সময় মনে হয় লাইফটা রেস্টুরেন্টের পরটার মতন হইতেছে। সকালে বিছানা ছাড়িতে দেরি। পাহাড় পর্বতের মানুষ অ-মানুষগোর সুখ দুঃখের বয়ান উত্তাপন করিতে হিমশিমও খাইতেছি। করোনা-১৯তো কারো কথাই হুনিতে চাহে না। বহু ভাইরাসের মানবতা কিছুটা থাকিলেও এই ভাইরাসের দেখি মানবতার মা-ও নাই, বাপও নাই। আবার কুঞ্জ হইতে বাহির হইলেই ভাইপোগোর নজরবন্দি, তার মইধ্যে বিনা বেতনে চাকুরী ব্যাটা ছোট্ট জেঠার পাঠশালায় কামিং গোইং এখন হরদম শুরু। বেকার এই ছোট্ট জেঠাও দেখি করোনার বান লইয়া খালি প্রশ্নের রান করিতে ওস্তাদ, বায়না ধরে জঙ্গল দেখিবো, পাহাড়-নদী-নালা দেখিবো, আমি জেঠা যে কোন খানে লুকাইবো, খুবই চিন্তায় আছি… যাউ¹া…

মং জেঠা কহিলো, বান্দরবনের বহু পাহাড়ে মাদকের বড় বড় আড়তদার মজুদদার বাসা বান্ধিয়াছে। ক’দিন পর পরই ধরা খায়। আমাগো পুলিশ, বিজিবি, সেনা, র‌্যাব বাহিনীর সদস্যরাও লাগাতার মাদক দমন চালাইয়াই যাইতেছে। তয় এত্ত দমনের পরেও ইয়াবা নানান কিছিমের স্থানে গমনই করিতেছে। হেইখানের আদালততো সীমান্ত এলাকায় কড়া ব্যবস্থা লইতে আদেশ করিয়াছেন। অসহায় জেঠা জেঠিরাতো কহিলো আড়তদার মজুদদারগো হাতে-পায়ে শিঁকল পড়াইতে হইবে। নানান পাহাড়ের আড়তদার মজুদদার উঁকি মারিয়া ফাঁকি দিয়া ফুরুত করিয়া পাচার চালাইতেছে। তলে তলে মেম্বর চেয়ারমনও জড়িত। চান্দি গরম জেঠা-জেঠিরা কহিলো ধরা পরনের লগে লগেই জোরসে পিটাইতে হইবে যাহাতে ঘর হইতে দুই পা না আগাইতে পারে, চিন্তায় আছি…

আালম জেঠা কহিলো, রাঙ্গামাটির লংগদুর পাহাড়ে কে বা কাহারা এক নবজাতকরে রাস্তা ফালাইয়া দিয়া পরায়ন করিয়াছে। গেল মঙ্গলবার পথচারীরা দেখিয়া পুলিশ জেঠাগোরে খবর দিলে তাইনেরা ঘটনাস্থল হইতে মৃত অবস্থায় নবজাতকরে উদ্ধার করিয়াছে। এই ঘটনা লইয়া বহুত রকুমের কানাঘুষোও চলিতেছে। আমাগো মানব সমাজে তলে তলে আরো কি যে হইতেছে এইসবের হিসাব উপরওয়ালার কাছেই রহিয়াছে, চিন্তায় আছি…

হোসেন জেঠা কহিলো, রামগড়ে সড়ক দূর্ঘটনায় মা-মাইয়্যা নিহতের ঘটনায় অর্থের বিনিময়ে নাকি দফারফা রফা হইয়াছে। গেল রবিবার খাগড়াছড়ির রামগড়ের পাতাছড়া এলাকায় বালুভর্তি ট্রাকের চাপায় সিএনজি যাত্রী মা-মাইয়্যা দুইজন নিহত হইলেও মামলা হয় নাই। আমাগো পুলিশ জেঠারাও দর্শকের ভুমিকা পালন করিতেছে। যা মনে হইতেছে তাঁগোর মইধ্যে জেঠা-জেঠির মুইল্য নাই সম্পদের মুইল্য আসল, চিন্তায় আছি…

সুশান্ত জেঠা কহিলেন, পাহাড়ের জিরি ঝর্ণা হুগাইয়া গিয়া বান্দরবনের বহু পাহাড়ী গাঁও গেরামে পানির অভাব দেখা দিয়াছে। গাছের পাতাও ঝড়িতে ঝড়িতে বহুতে বস্তায় ভরিয়া চুলা গরম করিতেছে। ঝিরি ঝর্ণা নির্ভর জলজপ্রাণীরাও ছটফট করিতেছে। ঝিরি ঝর্ণার পানি খাইয়া জীবন ধারনের টাইমও কঠিন হইয়া পড়িয়াছে। তার মইধ্যে ফ্রন্টে আসিতেছে আরো কঠিন চাঁন্দি আর চাম ফাঠার টাইম। হেইখানের চান্দি গরম জেঠা-জেঠিরা কহিলো চোরের দল পাহাড় হইতে পাথর আর গাছ চুরি করিয়া কেনা বেচা করিতে করিতে বন-ঝিরি-ঝর্ণার নির্ভর পানির উৎস কমিতে কমিতে খাওনের পানিও নাই। যা মনে হইতেছে এই খড়া মৌসুমে হেইখানের বহু পাহাড়ের জেঠা-জেঠিগোর গলায় বড়াও আটকিয়া যাইবে, চিন্তায় আছি…

দহন জেঠা কহিলো, বাইল্য বিবাহ লইয়া সমাজের বহুত নারী আকালে পরপারে যাইতেছে। পড়ালেখা না শিখাইয়া ভালামন্দ না জানাইয়া অকালে মৃত্যুর দিকে ঠেলিয়া দিয়া বাবা-মায়েরা যে ভুল করিতেছে তা হইতে অপরিপক্ক মাইয়াগোরে বাঁচাইতে হইবে। দেশের বাইল্য বিবাহ আইন আরো কঠোর করিতে হইবে। কথা হইলো আমাগো সরকারেই এর দায়িত্ব লইতে হইবে, চিন্তায় আছি…

আথিক জেঠা কহিলো, রাঙ্গামাটি শহরের রাস্তাঘাট অলিগলিতে খালি ময়লা আর ময়লা। বাতাসের লগে ধূলাও উড়িতেছে প্রচন্ড বেগে। শহরের প্রত্যেকটই গুরুত্বপূর্ন স্থানের চিত্র একই। নগর জেঠা-জেঠিরা পুরসভারে টেক্স না দেওনের কথা ভাবিতেছে। জনগনের নেতারা নাগরিকগোরে হ¹ল দিকে সুবিধার ব্যবস্থা করনের বর্তা দিলেও ঘাট পার হওনের পরে আর পাত্তাই নাই। আমাগো জজ কোর্ট এর ভিতরেওতো বেহাল অবস্থা দুর-দুরান্তের জেঠা জেঠিরা বিচার আচার কাইজ কামে আসিয়াও ঠিক মতন বসিতেও পারে না। কোর্ট চত্তর পুরিস্কারও করে না তয় পুরসভার কর্তারা টেক্স এসেস্মেন্ট লইয়া জেঠা-জেঠিগোরে নোটিশ ধরাইয়া দিতাছে। যা মনে হইতেছে আমাগো বিচারক জেঠা-জেঠিরা কড়া বর্তা না দিলে পুরসভা কর্তৃপক্ক পাত্তাও দিবে না, চিন্তায় আছি…

রহমান জেঠা কহিলো আবারো জুরাছড়ির দুই ইউনিয়নে পুরিষদ নির্বাচন স্থগিত করিয়াছে নির্বাচন কমিশন। দফায় দফায় নির্বাচনের দিন তারিখ পরিবর্তন স্থগিত ঘটনা লইয়া হেইখানের প্রার্থী ভোটার মহা সমস্যায় পড়িয়াছে। চান্দি গরম বহুতে কহিলো মৈইদং আর দুমদুম্যায় এমুন কি ভেজাল হইয়াছে নির্বাচন স্থগিত হইবে। কথা হইলো এই গণতান্ত্রিক অধিকার লইয়া ওলট পালট না করিলেই ভালা হইবে, চিন্তায় আছি…

কুজেন জেঠা কহিলো, পঁচাত্তরের বঙ্গবন্ধুরে হত্যা করিয়া দেশরে অন্ধকারে নিমজ্জিত করিতে স্বাধীনতা বিরোধীরা বহুত তোলপার চালাইয়াছে। দেশরে সাম্প্রদায়িকতার ভান্ডার বানাইতে চাহিয়াছে। আমাগো প্রধানমুন্ত্রী শেখ হাসিনা হ¹লেরে বুইড়া আঙ্গুল দেখাইয়া সাম্প্রদায়িক নেতা, চোর ডাকাইত আর স্বাধীনতা বিরোধীগোরের উপর রোলা চালাইয়া দেশের উন্নয়ন চলমান রাখিয়াছে। পার্বত্য চুক্তি করিয়া পাহাড়ে ভ্রতৃঘাতি সংঘাতও নিরসন করিয়াছে। কথা হইলো ভ্রাতৃত্ববোধ প্রতিষ্টিত হইলে তয় পাহাড়ে লাট্টালাট্টি করিয়া যারা মরিতেছে তারা কি আকাশ হইতে পড়িতেছে, চিন্তায় আছি…

আবার আমাগো মাত্তাল লেদু জেঠা গান চির দিনই তুমি যে তুমার আমি কেন তোন হইতে গেলাম হুম। লেদু কহিলো অপক্ষমতার অধিকারীরাতো রাজনৈতিক লেজুরবৃত্তি করিয়া শহরের অসহায় জেঠা জেঠি বহুতেরে ছেঁচড়াইতেছে। বহুতের ফিরিকশন লাগাইয়া দিয়া চুইংগামের মতন লম্বা করিতেছে। বহুতে নানান কিছিমের আকাম লইয়াও দৌড়াইতেছে। চলিতেছে ইউপিতেও ফটাফাটি। যোগ হইয়াছে মনিকা। লেদু কহিলো খালি জনগনরে ল্যাং মারনের তালে। ক্ষেমতারে ললিপপ ভাবিয়া লুটপাট-সুবিধা চালাইতে বহুতেরে পাঁটায় তুলিয়া ছেঁচিতেছে। লুটেরার দল আছমকা গন্ডোগোল আর আবোল তাবোল দল বাঁধাইয়া হ¹লই হাতাইয়া নিতে গোল পাকাইতেছে। তয় কি ভালোভাসা, বহুতেতো বাসাবাড়িও দখল করিতেছে। যা মনে হইতেছে মাত্তাল লেদু মধু খাইলেও হুঁস জ্ঞান ঠিকই আছে, চিন্তায় আছি…

ভাইপো-রে পার্বত্য এলাকায় আর কতো রকম-বেরকমের কান্ডকারখানা দেখিতে হুনিতে হইবো বুঝিতে পারিতেছিনা। রাজনীতির মাঠতো হঠাৎ করিয়া চুড়ান্ত গরম হইয়া পড়িবে। ঐ গরমে কে পোড়া আর কে আধপোড়া হইবে পাবলিক জেঠারা ডরে ভয়ে দিনাতিপাত করিতেছে। প্রত্যন্ত অঞ্চলের অনেক জেঠা জেঠি কহিলেন সন্ধ্যার পর অনেকে ডরে ভয়ে স্থান ত্যাগ করিয়াও রাত্রি যাপন করিতেছে। আধিপত্য, চাঁন্দাপত্য, ঘায়েলপত্য, খাদ্যপত্য নানান অপকর্মপত্যর বিস্তার লইয়া কয়েক গ্রুপতো ফটর ফটর করিয়া খালি মানুষ মারিতে ওস্তাদ, ভাই-পো রে খালি দুঃখ আর দুঃখ আমি জেঠাও কখন জেলে ঢুকি এই চিন্তা লইয়া আরো বহুত ঘটনা বাকি থাকিলেও আইজ এই পর্যন্ত লিখিয়া ইতি টানিতেছি, তবুও চিন্তায় আছি….

ইতি-
পা.স.চি.জে.মি.ব.
০৩ এপ্রিল, ২০২২ খ্রিঃ