শিরোনাম
রাঙ্গামাটিতে দীপন তালুকদার দীপুকে-ই চেয়ারম্যান হিসেবে চায় বিএনপি পরিবারের অনেকেখাগড়াছড়ির মানিকছড়িতে ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধারখাগড়াছড়ির পানছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল অস্ত্র ও গুলি উদ্ধারকাপ্তাইয়ে মৎস্যজীবিদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণরাঙ্গামাটির রাজস্থলীতে আগুনে পুড়ে ছাই অংথইউ খিয়াং এর ঘরবাবার ক্যান্সারে ও স্ত্রী প্যারালাইসিসে আক্রান্ত অর্থ সংকটে তনচংগ্যা পরিবারহাতির অবাধ বিচরণ, হাতি সূরক্ষা সহ হাতির করিডর সচল রাখতে হবেরাঙ্গামাটির কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের জরিমানা, মাদক সেবনকারীকে জেলদূর্যোগ হল দুটি তারমধ্যে একটি প্রাকৃতিক অন্যটি হল মানব সৃষ্ট দূর্যোগমানুষের মৌলিক চাহিদা পূরণে পানি ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ: সাচিং প্রু জেরী

এইসব দালাল,ঘুষখোরদের মহা শাস্তি করিয়া দেওনের দরকার

৪৫

ক্রিং ক্রিং, এ্যঁ…লো, কি গো জেঠা তুমি ঠিক আছোতো, গত সপ্তাহের খবরাখবর লইয়া তোমাগোর দরবারে আবারো কারেন্ট হাজির হইয়াছি। কোভিট-১৯ তো কষিয়া চালাইতেছে তয় দুর্বলও হইতেছে। তার মইধ্যে সমাজের দু¯ৃ‹তকারী, ধর্ষক, বখাটে, ইভটিজার, লুটপাটকারী, মাদক বিক্রেতা, টেন্ডারবাজ, তেলবাজ, অস্ত্রবাজ, দালালবাজ, ভুমিদস্যু, চাঁপাবাজগোর বিষয়ে দু-চারটি কথা ক্রমান্বয়ে লিখিয়াই যাইতেছি। ভাই পো-রে, আইন আছে কঠোর দমন নাই, নিপীড়ন, নির্যাতন, বিতারণ আছে ভালো শাসন নাই। পাহাড়ের চুড়ায়, খাদে, চিপায়, নালায়, ঝিড়িতে, হ্রদের ধারের অভাগা জেঠা জেঠিরা কোন দুনিয়ায় তাইনেরা বসবাস করিতেছে বলিয়া খালি অভিযোগ আর অভিযোগ। আমিও শাররীক মানসিক অর্থনৈতিক বেকায়দায়, শক্ত করিয়া কলমও ধরিতে পারিতেছিনা। ভক্তরাও খালি কহেন অ-জেঠা আমরা বাঁচি, মরি আর ঝুলিয়া থাকি আপনে অন্তত ভালা থাকিবেন। ঐ জেঠা জেঠিগোরে কি বলিব আমিও বিপদ সামলাইতেই পারিতেছিনা। ভাইপো-রে বুড়ো বুড়িরাই কহিত যে নাকি সহে সে নাকি বরকত পাইয়া থাকে। বহু হর্তাকর্তা আইজ দিতাছি কাইল দিতাছি বলিয়া চড়কারমতন ঘুরাইতেছে, আবার দুই চাইর কলম লেখিলেই খালি কহেন অ জেঠা, গা তো পোড়াইতেছে। আমিওযে পুড়িয়া মরিতেছি, সইতেও পারিতেছি না, বরকতও পাইতেছি না, কিছু বলিতেও পারিতেছিনা, জমাজাটিও করিতে পারিতেছিনা, খালি চিন্তা, আর চিন্তা….

ভাই পো-রে পুরানে বুড়ো-বুড়িরা কহিতো ওজন বুঝে ভোজন দে, মন বুঝে ধন দে, লা-আ-ভ বুঝে ঝাঁপ দে। এক দিকে জেঠা জেঠিগোর ঠেলাগুতো অন্য দিকে ভাই পো আর পাবলিকের ওয়েটিং, এইসব চিন্তা লইয়া অধিক সময় চোখের পাতা রাইতেও খাড়াইয়া থাকে। আবার ফিজিসিয়ান কহিলেন জেঠির প্রেসার নাকি এখন হাই, তাই তাইনের চিল্লা-ফাল্লাও হাইফাই। আমি কি সমাজের জেটা জেঠিগোর সুখ দুঃখের কথা লিখিব নাকি জেঠিরে সামাল দিব ঐ হিসাবও মিলাইতে পারিতেছি না। প্রতিদিনই ভোর সকালেও দেখি জেঠি বুকে হাত দুইখান লইয়া ঘুমের ঘোরেও যেন জেঠারে ঘায়েল করিতে পরিকল্পনা করিতেছে। জেঠাও হ¹ল মানুষ-আমানুষগোর খবরাখবর লইয়া বাড়ি ফিরিলেও রাইতে তাইনের সেবাও করিতে হইতেছে। আবার বহুত জেঠা-জেঠি কহিলো তাইনেগোরে নাকি প্রেসক্রাইব করিতে, জেঠি হইতে কিভাবে রক্ষা পাওন যায়। এই হইলো কাটা ঘা’এ নুন ছিটানো। আরে জেঠার নিজের প্রেসক্রাইব কারে জমা করিবো হেই চিন্তা লইয়া উপর ওয়ারার দেয়া ব্লেক চুল হোয়াইট হইতেছে তার মইধ্যে জেঠা-জেঠিগোর যত তালিমালি। এত সেবা করিতে হইলে জেঠার অবস্থাটা কে দেখিবে। রাইতে জেঠিরে দু চারটি কথা শুনাইয়া দিলেই পেট্রোল বোমার মতন ঢাস ঢাস করিতে করিতে জীবনটারে ঠাঁসা বানাইয়া দেয়। হেই সময় মনে হয় লাইফটা রেস্টুরেন্টের পরটার মতন হইতেছে। সকালে বিছানা ছাড়িতে দেরি হইয়া পড়ে। পাহাড় পর্বতের খেটে খাওয়া মানুষ অমানুষগোর সুখ দুঃখের খবর হ¹ল জেঠাগোর নিকট উত্তাপন করিতে হিমশিমও খাইতেছি। নতুন করিয়া বিশে^র ভাইরাস করোনাতো কারো কথাই শুনিতে চাহে না। খালি ধরে আর মারে। মরিলে নাকি ছুতেও পারে না। মানুষের দেহে থাকা ভাইরাসগুলোর মানবতা কিছুটা থাকিলেও এই ভাইরাসের দেখি মানবতার মা-ও নাই, বাপও নাই। আবার কুঞ্জ হইতে বাহির হইলেই ভাইপোগোর নজরবন্দি, তার মইধ্যে বিনা বেতনে চাকুরী ব্যাটা ছোট্ট জেঠার পাঠশালায় কামিং গোইং আপাতত বাদ। যত নষ্টের মূল হইলো করোনা। বেকার এই ছোট্ট জেঠাও দেখি করোনার বান লইয়া খালি প্রশ্নের রান করিতে ওস্তাদ, খালি বায়না ধরে জঙ্গল দেখবো, পাহাড় নদী নালা দেখবো। আমি জেঠাযে কোন খানে লুকাইবো, খুবই চিন্তায় আছি…

২১ আগষ্ট স্মরনে শোককে বুকে ধারন করিয়া সকল শহীদ আর আহতদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। এই শোক শক্তিতে পরিণত করিয়া দেশের মানুষের স্বাধীনতা বিরোধী হ¹ল অপশক্তিকে বিদায় করিতেই হইবে। হেই দিন যারা এই দেশের মানুষকে ভীতির মইধ্যে ফেলিয়া গোটা দেশকে অবরুদ্ধ করিতে চাহিয়াছে তাঁগো বিচার করিতেই হইবে। অপশক্তিগুলাইন আড়ালে আবডালে থাকিয়া এখনো উঁৎপাতিয়া রহিয়াছে, চিন্তায় আছি…

মানিক জেঠা কহিলো, গেল বুধবার রাইতে সদর উপজেলা পরিষদের ভাইচ চেয়ারমন নারসিনকে কাজে কর্মে সমাজে রাজনীতিতে কালি মাখনের জইন্য বখাটে পোলাপাইন দল বাঁধিয়া তাইনের বিপদে ঠেলিয়া দিয়াছে। নাসরিন রাইতে লেকার্স স্কুল ইেট এর পাশের বাসার সদর দরজা খোলা রাখিয়া ছাত্র বন্ধু নুর আলমকে সাথে রাখিয়া আফিসিয়াল কাজ করিবার সময় ফষ্টিনষ্টি করিতেছে বলিয়া প্রপাগান্ড ছড়াইয়াছে বখাটে চাইর যুবক। নাসরিন জেঠি কান্দিয়া কান্দিয়া কহিলো তাইনের সুনাম ক্ষন্ন করিতে এলকার চাইর যুবক মিলিয়া এই কান্ড ঘটাইয়াছে। নানান অপকর্মে জড়িত এইসব যুবকরা এলাকাকে তটস্থ করিয়া রাখিয়াছে। এই অপমানের দায়ে তাইনে নাকি চার যুবকের নামে মামলা করিয়াছে। আমাগো পুলিশ জেঠারা তাইনের সাহার্য করিয়া বখাটেদের তল্পিতল্পা ভাঙ্গিয়া দেওনের দরকার, চিন্তায় আছি…

কামাল জেঠা কহিলো, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অফিস সহায়ক আসামীরে জামিন করাইয়া দিবে বলিয়া এক নারীর পরিবার হইতে মোট অংকের টাকা খাইয়া এখন নিজে আসামী হইয়া জেল খানায় ঢুকিয়াছে। কোট কাচারির এই দালাল চাটুকার এর লম্বা দল বিচারপ্রার্থীগোরে জোঁকের মতন চুষিয়া রক্ত খাইয়াই যাইতেছে। তয় বাপের বেটি সুমি কামের কাম করিয়াছে আফিস সহায়ক ঘুষখোর জামাইল্লারে ধরাই দিয়া। এইসব দালাল,ঘুষখোরদের মহা শাস্তি করিয়া দেওনের দরকার, চিন্তায় আছি…

জসিম জেঠা কহিলো, বন্যপ্রানী সংরক্ষণ আইনে তক্ষক পাচারকারী আসামী ধরিয়া আদালতের আদেশ না লইয়া তিনদিন ধরিয়া থানা হাজতে আসামীরে আটকাইয়া রাখনের দায়ে আমাগো কগনিজেন্স আদালতের বিচারক কাউখালী থানার ওসি,এসআই ও রেঞ্জ কর্মকর্তাকে বিভাগীয় শাস্তির আদেশ করিয়াছেন। গেল ১৩ আগষ্ট এক শুনানীতে এই আদেশ দিয়াছেন বিচারক। কথা হইলো আইনের পুতিষ্ঠানে চাকুরি করিয়া যদি আইনের ধারাই না মানেন তয় আইনের শাসন, প্রতিপালন হইবে কি ভাবে। এই কর্তাগোর শাস্তি হওনের দরকার, চিন্তায় আছি…

আলম জেঠা কহিলো, জেলা প্রশাসক জেঠা কহিলেন প্রবাসিগোর দেয়া রেমিটেন্স আমাগো দেশের অর্থনীতি সমৃদ্ধ হইতেছে। তয় দালালের খপ্পর হইতে বাঁচিতে বিদেশগামীদের নানান বিষয়ে জ্ঞান থাকিলে নিজের প্রতিষ্টাসহ দেশের জইন্য অবদান রাখিতে পারিবে। কথা হইলো পৃথিবীতে করোনাতো যে অত্যাচার চালাইয়া যাইতেছে দেশে রেমিটেন্স বাড়িবে কবে, চিন্তায় আছি…

ছোটন জেটা কহিলো, মন্ত্রী বীর জেঠা জাতির পিতারে হত্যা করিতে যারা ইন্ধন যোগাইয়াছে তাগোর বিচারও হওনের দরকার। বঙ্গবন্ধ হত্যার বিচার করিতে না পারনের জইন্য বিএনপি ইন্ডেমনিটি বিল করিয়াছিল। কিন্তু দেশে মানুষ সেই বিলও বাতিল করিয়াছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা হত্যাকারীদের বিচারের আওতায় আনিয়াছে। পলাতকদেরও দেশে ফেরত আনিতে ব্যবস্থা হইতেছে। কথা হইলো আসামী মাটির তলে লুকাইয়া থাকিলেও এরও বিচার করিতে হইবে। জাতিরে এই কলঙ্ক হইতে মুক্ত করিতেই হইবে, চিন্তায় আছি…

মানিক জেঠা কহিলেন, পৌসভার জনগনের করের টাকা আত্মাসাতের অভিযোগে আমাগো সাবেক মেয়র ভুট্টো জেঠাসহ তিন কর্মকর্তার বিরুদ্ধে দুদক মামলা করিয়াছে। গেল বৃহস্পুতিবার আদালতে এই মাল হইয়াছে। দুদুক বহুদিন তদন্ত চালাইয়া অভিযোগের সত্যতা পাইয়া এই মামলা করিয়াছে। পৌরবাসীর বহুত জেঠা কহিলো আগে আর পরের মেয়ররা কি ধোয়া তুলসি পাতা। কথা হইলো যা অভিযোগ পড়িয়াছে হ¹লই ব্যবস্থা লওনের দরকার, চিন্তায় আছি…

ইসলাম জেঠা কহিলো লামায় ভুমি হস্তান্তর করিতে যাইয়া জেলা প্রশাসনের এলআর ফান্ডে টাকার পরিমানের তিন শতাংশ জমা করিতে হইতেছে। এই নিয়ম লইয়া সাধারন জেঠা জেঠিরা প্রশ্নতশ্ন করিতেছে। কথা হইলোর এলআর লোকাল রেভেনিউ এর অনুমোদন আছে কিনা আগে জানিতে হইবে, চিন্তায় আছি…

বিনয় জেঠা কহিলো, রাঙ্গামাটির ২০ সাংবাদিক প্রধানমন্ত্রীর ঘোষিত প্রণোদনার অর্থ পাইয়াছে। করোনা কালীন এই সময়ে প্রথানমন্ত্রীর এই সহয়তা সাংবাদিক সমাজে প্রশংসার দাবি রাখিয়াছে। সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এর অধিন যে সব সাংবাদিক এই প্রণোদনার সহায়তা পায় নাই তাঁগোরে যত দ্রুত সম্ভব দেওনের দরকার। করোনা, ঝড়,বৃষ্টি,তুফান মারাইয়া সাংবাদিকরা যে পরিশ্রম করিয়া যাইতেছে তাইনেরা করোন হইতে মুক্ত থাক, চিন্তায় আছি…

বরণ জেঠা কহিলো, বরকল উপজেলার ভুধছড়াগ্রমের অসহায় জেঠা-জেঠিরা একটি কমিউনিটি ক্লিনিক প্রতিষ্টার দাবি জানাইয়াছে। রাঙ্গামাটি সদর আর উপজেলা সদরে আসিতে আসিতে রোগীর অবস্থার বারোটা বাজিয়া যাইতেছে। উপজেলার ডাক্তারগনও তাইনেগোর দাবির বস্তবতা রহিয়া বলিয়াই কহিলো। তয় আমাগো অসহায় দরিদ্র জেঠ-জেঠিগোর চিকিৎসা সেবা দিতে কমিউনিটি ক্লিনিক করিয়া দনের দরকার, চিন্তায় আছি…

আলম জেঠা কহিলো শহরের কলেজ গেইট এলাকায় সড়ক বিভাগের ত্রি-কোণ আকৃতির জায়গা উদ্ধার করনের দরকার। সড়ক বিভাগের এই জায়গা দখলে যাইয়া কলেজ গেইট এর সৌন্দর্য্য নষ্ট হইয়াছে। রাজনৈতিক নেতাগোর নাম ভাংগাইয়া আকাম করিয়া বহুতে দোকান পাট খুলিয়া প্রতিযোগীতায় নামিয়াছে। শহরের সৌন্দর্য্য রক্ষায় ত্রি-কোণের এই জায়গাটি দ্রুত ভ্রাম্যমান আদালত চালাইয়া উদ্ধার করনের দরকার। আমাগো জেলা প্রশাসনের প্রশাসক জেঠার উগ্যোগ লওনের দরকার, চিন্তায় আছি…

ভাইপো রে পার্বত্য এলাকায় আরো কতো কান্ডকারখানা দেখিতে শুনিতে হইবো বুঝিতে পারিতেছিনা। রাজনীতির মাঠতো হঠাৎ করিয়া চুড়ান্ত গরম হইয়া পড়িবে। ঐ গরমে কে পোড়া আর কে আধপোড়া হইবে পাবলিক জেঠারা ডরে ভয়ে দিনাতিপাত করিতেছে। প্রত্যন্ত অঞ্চলের অনেক জেঠা জেঠি কহিলেন সন্ধ্যার পর অনেকে ডরে ভয়ে স্থান ত্যাগ করিয়াও রাত্রি যাপন করিতেছে। আধিপত্য, চাঁদাপত্য, ঘায়েলপত্য, খাদ্যপত্য নানান অপকর্মপত্যর বিস্তার লইয়া কয়েক গ্রুপতো ফটর ফটর করিয়া খালি মানুষ মারিতে ওস্তাদ, ভাই-পো রে খালি দুঃখ আর দুঃখ লইয়া আরো বহুত ঘটনা বাকি থাকিলেও আইজ এই পর্যন্ত লিখিয়া ইতি টানিতেছি, তবুও চিন্তায় আছি….

ইতি-

পা.স.চি.জে.মি.ব.

২৩আগষ্ট, ২০২০ খ্রিঃ

ই-পিসি/আর