শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই ফার্মেসীকে ৭ হাজার টাকা জরিমানাবান্দরবানের রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্তদীঘিনালায় বেসরকারি সংস্থার প্রকল্প অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভালংগদু জোনের উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতকাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণখেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেলমাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদেরহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবিতে স্মারকলিপিরাঙ্গামাটিতে অজগর সাপ উদ্ধার, পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষিত

লামায় বিরোধীয় জায়গায় পাকা বসতবাড়ি নির্মাণের অভিযোগ

৭৬

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম,লামা ॥

বান্দরবানের লামায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিরোধীয় জায়গায় পাকা বসতবাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। আদালতের নিষেধাজ্ঞা জারি সত্ত্বেও বিবাদীপক্ষ বসতঘর নির্মাণের কাজ অব্যাহত রাখায় লামা থানা পুলিশের সদয় দৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করেছে বাদীপক্ষ। বান্দরবানের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে গত ৯ আগস্ট ২০২০ইং তারিখে বুলু আকতার পিটিশন মামলা নং- ৮৭/২০২০ করলে ১০ আগস্ট ২০২০ইং সোমবার এই নিষেধাজ্ঞা আদেশ জারি করেন আদালত।

মামলার সূত্রে জানা যায়, লামা পৌরসভার সাবেক বিলছড়ি গ্রামের আব্দুল কাদেরের স্ত্রী বুলু আকতার ২৯৩নং ছাগল খাইয়া মৌজার আর/১৪৪ নং হোল্ডিংয়ের ১ একর জায়গার মালিক। তার সাথে তার স্বামীর ২য় সংসারের ছেলে মোঃ আলী ও ছেলের স্ত্রী মুন্নি আকতারের জায়গা নিয়ে বিরোধ রয়েছে। বিষয়টি স্থানীয়ভাবে কয়েকবার আপোষ মীমাংসা চেষ্টা করা হয়। কিন্তু তাতে কোন সুরাহা না হওয়ায় ও আপোস মীমাংসার চেষ্টা ব্যর্থ হলে বুলু আকতার গত ০৯ আগস্ট বান্দরবানের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে পিটিশন মামলা নং- ৮৭/২০২০ দায়ের করে। আবেদন বিবেচনা করে আদালত শান্তি শৃঙ্খলা নিশ্চিত করতে বিরোধীয় জায়গায় সকল প্রকার কাজে নিষেধাজ্ঞা জারি করেন।

মামলার বাদী বুলু আকতার বলেন, আদালতের আদেশ অনুযায়ী লামা থানা পুলিশের এএসআই রাম প্রসাদ দাশ গত ২০ আগস্ট ২০২০ইং উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য নোটিশ জারি করে। থানা পুলিশ নিষেধ করা সত্ত্বেও শুক্রবার সকালে বিবাদী মোঃ আলী লোকজন নিয়ে বসতবাড়ি নির্মাণের কাজ শুরু করে। পরে পুলিশ এসে কাজ বন্ধ করে দেয়। পুলিশ যাওয়ার পরে বিবাদীরা অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি দেয়।

নোটিশকারী কর্মকর্তা এএসআই রাম প্রসাদ দাশ বলেন, উভয়পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বলা হয়েছে। অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ই-পিসি/আর