শিরোনাম
রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরীখাগড়াছড়ির পানছড়িতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, বিজিবি’র সদস্য আহতবান্দরবানের লামায় ৬ কোটি ৩০ লাখ টাকার এলজিইডি’র সড়কের উন্নয়ন কাজ ব্যাপক অনিয়মে ?

রাঙ্গামাটির ঘাগড়া বন স্টেশনে বিপুল পরিমান কাঠ উদ্বার করছে

৬৩

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটি ঘাগড়া বন স্টেশন ও সেনাবাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমান গামারি ও সেগুন গোল জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিকাল ৪টায় গোপন সংবাদের ভিত্তিত্বে দক্ষিণ বন বিভাগের মগাছড়ি এলাকা হতে সেনাবাহিনীর সহযোগিতায় প্রায় ৩শ’ ২৭ ঘনফুট গামার ও সেগুন কাঠ জব্দ করা হয়।

জব্দকৃত কাঠের বাজার মূল্য আনুমানিক ৫ লক্ষাধিক টাকা। ঘাগড়া বন স্টেশন কর্মকর্তা খন্দকার মাহামুদুল হক মুরাদ জানান, দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা ছালে মোঃ শোয়েব খান (ডিএফও) নির্দেশ মোতাবেক মগাছড়ি এলাকা হতে সেনাবাহিনীর সহযোগিতায় উক্ত কাঠগুলো জব্দ করা হয়। কাঠগুলো ঘাগড়া বন স্টেশনে রাখা হয়েছে। ইতিপূর্বে আরোও বেশ কিছু কাঠ জব্দ করেছে বলে ওই কর্মকর্তা জানান