শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বালু জব্দ

৩৭

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা গোমতি ও বেলছড়িতে বিভিন্ন বালু মহালে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় কয়েক হাজার ঘনফুট বালু জব্দ করেন।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে মাটিরাঙ্গার গোমতি ইউনিয়নের দক্ষিন শান্তিপুর, হাজীপাড়া এবং বেলছড়ি ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব।

দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র গোমতি খাল থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় তিনটি স্থানে কয়েক হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। জব্দ করা বালু স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে। পরে বালু জব্দ করে স্পট তিনটিতে লাল পতাকা টাঙানো হয়েছে। তবে ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে বালু ব্যবসায়ী চক্র পালিয়ে যায়।

বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। বালু উত্তোলনকারীদের ছাড় দেয়া হবেনা বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ তৃলা দেব। অভিযানকালে বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রহমত উল্যাহ ও গোমতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তফাজ্জল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।