শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

বান্দরবানে কারাবন্দিদের মাঝে টিভি ও শীতবস্ত্র বিতরণ

৫৬

॥ আকাশ মারমা মংসিং, বান্দরবান ॥

বান্দরবানে কারাগারে কারাবন্দীদের মাঝে দুইটি টিভি ও বিদেশী কারাবন্দীদের মাঝে উপহার সামগ্রী বিতরন করেছেন জেলা প্রশাসক। মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকালে বান্দরবান জেলা কারাগারে উপস্থিত হয়ে টেলিভিশন ও উপহার সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরিজী।

এসময় কারাগারের বেসরকারি পরিদর্শক লালছানি লুসাই,পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ,রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সভাপতি আবদুর রহিম চৌধুরী সহ পুলিশ ও কারা বিভাগের উর্ধতন কর্মকর্তা, সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, কারাবন্দিরা যেনো টেলিভিশনে বিভিন্ন উদ্বুদ্ধকরণ অনুষ্ঠান দেখে সঠিকভাবে জীবনযাপন করতে পারে এ উদ্দেশ্যে টেলিভিশন দুইটি বিতরণ করা হয়েছে। বিভিন্ন অপরাধ সম্পর্কে জ্ঞানলাভ এবং অপরাধের পরিনতি সম্পর্কে তারা যেনো অবগত থাকে এ উদ্দেশ্যে তাদের গঠনমূলক অনুষ্ঠানগুলো থেকে শিক্ষা নেওয়ার আহবান জানান তিনি।

পরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বান্দরবান কর্তৃক প্রদানকৃত উপহার সামগ্রী বিদেশ কারাবন্দিদের মাঝে বিতরণ করা হয়। উপহার সামগ্রী হিসেবে ছিলো একটি শীতবস্ত্র, একটি শার্ট, একটি কম্বল, এক জোড়া স্যান্ডেল এবং একটি ব্যাগ।