শিরোনাম
জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত যুব কমপ্লেক্সই আজকের যুব উন্নয়ন অধিদপ্তর: দীপন তালুকদারপানছড়িস্থ ৩ বিজিবি’র ৭৮ বছরের গৌরবের পথচলায় মুক্তিযুদ্ধ ও শহীদদের শ্রদ্ধাভরে স্মরণযুব সমাজ কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেখাগড়াছড়িতে জাতীয় যুব দিবস উদযাপন, ১৩ যুবক-যুবতী পেলেন ১৪ লক্ষ টাকার ঋণকাপ্তাইয়ে জাতীয় যুব দিবস উদযাপন ও যুবদের মাঝে ঋণের চেক বিতরণখাগড়াছড়ির রামগড়ে গাঁজা ভর্তি প্রাইভেটকার সহ যুবক আটকরাঙ্গামাটিতে পাসের হারে শ্রেষ্ঠ কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজরাঙ্গামাটির কাপ্তাইয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তারএম এন লারমা পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বনির্বাচনী সকল ওয়াদা পূরণ করা হবে: দীপেন দেওয়ান এমপি

বরকলে ছোট হরিণা বাজারে বীট পুলিশিং সভা অনুষ্ঠিত

৪৮

॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥

মুজিবর্ষের মূলমন্ত্র,কমিউনিটি পুলিশিং সর্বত্র এ প্রতিপাদ্য নিয়ে রাঙ্গামাটি বরকল উপজেলায় বরকল মডেল থানার উদ্যোগে সামাজিক শৃঙ্খলা রক্ষা,মাদকদ্রব্য পাচার, চোরাচালান ও আইনশৃঙ্খলা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় ব্যক্তিবর্গদের নিয়ে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ভূষণছড়া ইউনিয়নের ছোট হরিণা বাজারে এ সভা আয়োজন করা হয়।

সভার শুরুতেই বাজার প্রাঙ্গণে বীট পুলিশিং সমাবেশ করা হয়।

বরকল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাছির উদ্দিন এর নেতৃত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন এস.আই মোঃ অভি গুপ্ত, এসআই মোঃ ইসমাইল,এএসআই উজ্জল ছোট হরিণা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মনির সহ ছোট হরিণা বাজার ব্যবসায়ী সমিতির সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।