শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

লামায় কোভিড-১৯ টিকা পেল ১৯৯৮ শিক্ষার্থী

৩৭

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

বান্দরবানের লামায় মাধ্যমিক পর্যায়ের ১২ থেকে ১৭ বছর বয়সি ১৯৯৮ জন শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকা দেয়া হয়েছে। বুধবার (১২ জানুয়ারী) সকাল থেকে দিনব্যাপী ৩টি কেন্দ্রে ৫টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এই টিকা দেয়া হয়।

টকাদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লামা পৌরসভা মেয়র মোঃ জহিরুল ইসলাম, সরকারি মাতামুহুরী কলেজ লামার অধ্যক্ষ মুজিবুর রহমান মানিক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মহিউদ্দিন মাজেদ চৌধুরী, লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.এম ইমতিয়াজ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, বুধবার সকালে ১২ থেকে ১৭ বছর বয়সি মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পর্যায়ের ছাত্র-ছাত্রীদের ফাইজার টিকার প্রথম ডোজ দেয়া হয়। উপজেলার লামা সরকারি উচ্চ বিদ্যালয়, লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, লাইনঝিরি মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা ও সরকারি মাতামুহুরী কলেজ লামার শিক্ষার্থীদের টিকা দেয়া হয়েছে। লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, লামা আলিঙ্গন হাসপাতালে লামা সরকারি উচ্চ বিদ্যালয়, লামা পৌরসভা কার্যালয়ে লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, লাইনঝিরি মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা ও সরকারি মাতামুহুরী কলেজ লামার ছাত্র-ছাত্রীদের টিকা প্রদান করা হয়েছে।

লামা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মহিউদ্দিন মাজেদ চৌধুরী বলেন, পর্যায়ক্রমে লামা উপজেলার সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ১২ থেকে ১৭ বছর বয়সি শিক্ষার্থীদের এই টিকার আওতায় আনা হবে। প্রথমদিনে ৩টি কেন্দ্রে ৫টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ১৯৯৮ জন শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকা দেয়া হয়েছে।

লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.এম ইমতিয়াজ বলেন, আজ আমাদের বিদ্যালয়ের ৫৫০ জন ছাত্রী কোভিড-১৯ এর ফাইজার টিকা গ্রহণ করেছে।

লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম বলেন, টিকা প্রদানের সুবিধার্থে ও আমাদের ফ্রিজিং সুবিধা থাকায় পৌরসভা কার্যালয়ে টিকা প্রদান কেন্দ্র করা হয়েছে। ৩টি প্রতিষ্ঠানের প্রায় সাত শতাধিক ছাত্র-ছাত্রী আজ কোভিড-১৯ টিকা গ্রহণ করেছে। তিনি সব শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘‘সবাই টিকা পাবে, টিকা নেওয়ার পর স্কুলে আসো কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে নইলে করেনা ভাইরাস সংক্রমণ আবার আসবে৷’’