শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

আলীকদমে শপথ নিলেন নব-নির্বাচিত ইউপি সদস্যরা

৫০

॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ,আলীকদম ॥

বান্দরবানের আলীকদমের তিন ইউনিয়নের নবনির্বাচিত ৩৬ জন সংরক্ষিত ও সাধারণ ইউপি সদস্যরা শপথ নিয়েছে। মঙ্গলবার (১১ জানুয়ারী) দুপুরের উপজেলা পরিষদের সভা কক্ষে তাঁদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা (অঃদাঃ) মোঃ মোস্তফা জাবেদ কায়সার।

শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাছির উদ্দিন সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন ও নবনির্বাচিত ৩ ইউপি চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদিন, এম.কফিল উদ্দিন, ক্রাতপুং ম্রো।

 উপজেলা চেয়ারম্যান আবুল কালাম বলেন, আপনারা যারা ইউপি সদস্য হয়েছেন তাদেরকে সব বিষয়ে সজাগ থাকতে হবে। আলীকদমে মাদক ব্যাপক ছড়িয়ে পড়ছেন, আপনারা (ইউপি সদস্য) আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহায়তা করবেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণে। তিনি আরোও বলেন, জনগণ প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আপনাদের ইউপি সদস্য নির্বাচিত করেছেন জনগণের কাজ করার জন্য, তাই আপনারা জনগণের সেবক হিসেবে কাজ করবেন,প্রভু হিসেবে নয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ( অঃদাঃ) মোঃ মোস্তফা জাবেদ কায়সার বলেন, তৃণমূল পর্যায়ে ইউপি সদস্যদের সাথে জনগণের সম্পৃক্ততা ও কাজের সুযোগ বেশী । আপনারা জনগণের ভোটে নির্বাচিত সদস্য, তাই জনগণের সুখে, দুঃখে আপনারা পাশে থাকবেন এবং নিয়ম কানুন মেনে চলবেন। সরকারের উন্নয়নসহ সব কর্মকান্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার দিক নির্দেশনা দেন।