শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

নানিয়ারচরে অফিসার্স ক্লাব ও ক্রীড়া সংস্থার অফিস উদ্ভোদন

৩৭

॥ নানিয়ারচর উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির নানিয়ারচরে অফিসার্স ক্লাব ও উপজেলা ক্রীড়া সংস্থার অফিস উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার(১১ জানুয়ারী) সকালে নানিয়ারচর পোষ্ট অফিস সংলগ্ন অফিসার্স ক্লাব ও উপজেলা ক্রীড়া সংস্থার অফিস উদ্বোধন করেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নী।

এসময় নানিয়ারচর উপজেলা ভাইস চেয়ারম্যান নুর জামাল হাওলাদার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল ওহাব হাওলাদার, উপজেলা কৃষি কর্মকর্তা টিপু সুলতান, শিক্ষা অফিসার নিমি চাকমা, অফিসার্স ক্লাব সাধারণ সম্পাদক সরওয়ার কামাল, ক্রীড়া সংস্থার সম্পাদক রিপন দাশ, থানা প্রতিনিধি এসআই তারেক হোসেন, ক্রীড়া সংগঠক আবুল বাশার, শ্যামল দাশ, ঝিনুক খীসা, ক্রীড়া অনুরাগী জুয়েল বড়ুয়া ও আমেনা আফরোজ তুলিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় নির্বাহী অফিসার বলেন, উপজেলা থেকে আপনাদের অফিস করে দেওয়া হয়েছে। এখন থেকে আপনারা এর তদারকি করবেন। অফিসার্স ক্লাব ও ক্রীড়া সংস্থার সার্বিক উন্নয়নে কাজ করবেন।

এবিষয়ে রিপন দাশ বলেন, কিছুদিন হলো আমি উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি। উপজেলা প্রশাসন ও পরিষদ, বাংলাদেশ সেনাবাহিনীসহ সকলের সহযোগিতা পেলে নানিয়ারচর ক্রীড়া সংস্থা অনেক দূর এগিয়ে যাবে।