শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই ফার্মেসীকে ৭ হাজার টাকা জরিমানাবান্দরবানের রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্তদীঘিনালায় বেসরকারি সংস্থার প্রকল্প অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভালংগদু জোনের উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতকাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণখেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেলমাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদেরহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবিতে স্মারকলিপিরাঙ্গামাটিতে অজগর সাপ উদ্ধার, পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

খাগড়াছড়ির দীঘিনালায় সন্ত্রাসীদের গুলিতে নারী নিহত

১১০

॥ দিঘীনালা উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে স্থানীয় এক নারী নিহত হয়েছে বলে জানা গেছে। শনিবার(১৫আগস্ট) মধ্যরাতে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সুত্রগুলো জানিয়েছে।

স্থানীয় সুত্রগুলো জানায়, উপজেলার বাবুছড়া ইউনিয়নের বাঙালি গুচ্ছ গ্রামের বাসিন্দা আব্দুল মালেকের বাড়িতে অস্ত্রধারী কিছু সন্ত্রাসী শুক্রবার রাত দেড়টার দিকে এলোপাতাড়ি গুলি চালায়। এসময় গুলিবিদ্ধ হন মালেকের স্ত্রী মোর্শেদা বেগম (৪৫) ও ছেলে মোৎ আহাদ (১১)। ঘটনার পর পরই সন্ত্রাসীরা স্থান ত্যাগ করে। পরে স্থানীয়রা তাদের গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোর্শেদা বেগমকে মৃত ঘোষণা করেন। তার ছেলে আহাদ স্বাস্থ্য চিকিৎসাধীন রয়েছে।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব জানান, সন্ত্রাসীরা গভীর রাতে আব্দুল মালেকের ঘর লক্ষ্য করে এলোপাতারি গুলি করে পালিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের খুঁজতে পুলিশ তদন্ত চালাচ্ছে।

ই-পিসিআর