শিরোনাম
খেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেলমাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদেরহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবিতে স্মারকলিপিরাঙ্গামাটিতে অজগর সাপ উদ্ধার, পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্তরোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় সরঞ্জাম হস্তান্তরএমএন লারমা স্বপ্ন দেখেছিলেন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ নিমার্ণের, তা বাস্তবায়ন হোকগঠিত এসব কমিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ সকল সম্প্রদায়ের সম্প্রীতি সুদৃঢ় হবে বলে প্রত্যাশাপার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় জাতীয় কমিটিকে অভিনন্দন‘সাজু আপা’ নিজেই নির্যাতিত কিন্তু কোন নারী-শিশু নির্যাতন হতে দেখলেই ছুঁটে যান

মাহালছড়িতে ৩ শতাধিক ভিক্ষুর অংশগ্রহনে পারিবারিক ধর্মীয় অনুষ্ঠান

৫৩

॥ মহালছড়ি উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কান্তি চাকমা’র পারিবারিক ধর্মীয় অনুষ্ঠানে আমন্ত্রিত ৩ শতাধিক ভিক্ষুর সমন্বয়ে গঠিত মহাসংঘ কর্তৃক বিশাল এক মহতি পূন্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুক্রবার (২৪ ডিসেম্বর ) সকাল সাড়ে ৯ টায় ধর্মীয় উদ্বোধনী সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মুবাছড়ি এলাকার খুল্যাংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মহা পূণ্যানুষ্ঠান শুরু হয়।

এ সময় খাগড়াছড়ি ও রাঙ্গামাটির বিভিন্ন বিহার থেকে বিহারাধ্যক্ষসহ ৩ শতাধিক ভিক্ষুসহ হাজারো পূণ্যার্থী উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানে প্রধান সংঘনায়ক হিসেবে শ্রীমৎ বোধিপাল মহাস্থবির ও দায়ক প্রধান হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। ধর্মীয় অনুষ্ঠান শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা ও মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা।

উপজেলা চেয়ারম্যান ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজক বিমল কান্তি চাকমা সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, প্রয়াত সোনাধন চাকমার প্রজন্মান্তরে কালগত ও জীবিত জ্ঞাতিকুল এবং মাতৃ কুলের কালগত ও জীবিত জ্ঞাতিকুল ও এলাকাবাসীসহ সকল প্রাণীর হিতসূখ মঙ্গলার্থে পারিবারিকভাবে এ মহতি পূণ্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এ ধর্মীয় অনুষ্ঠানে রয়েছে, সংঘদান, ত্রিপিটক দান, অষ্ট পরিষ্কার দান, বুদ্ধ মূর্তি দান, আকাশ প্রদীপ দান, হাজার বাত্তি দান ও পিন্ড দানসহ নানাবিধ দান সম্পন্ন করা হয়। এতে আরো আয়োজক পরিবার বর্গের এবং জগতের সকলের প্রানীর হিতার্থে ধর্মীয় দেশনা প্রদান করেন উপস্থিত ভিক্ষুসংঘ।