লংগদুতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ও নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা
॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥
রাঙ্গামাটির লংগদুতে স্থানীয় নির্বাচন সংক্রান্ত বিষয়ে প্রার্থী ও নির্বাচন পরিচালনা কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ৯টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু শাখার উদ্যোগে উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নায়েবে আমীর মাওলানা এএলএম সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও চট্টগ্রাম ১৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাজাহান চৌধুরী এমপি।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মাওলানা মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গামাটি জেলা আমীর অধ্যাপক আব্দুল আলীমসহ জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।
এসময় লংগদু এবং বাঘাইছড়ি উপজেলার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী ঘোষণা ও পরামর্শ প্রদান করা হয়। এর আগে প্রধান অতিথি পাকুয়াখালী গণহত্যায় নিহতের গনকবর জেয়ারত করেন।