শিরোনাম
খেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেলমাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদেরহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবিতে স্মারকলিপিরাঙ্গামাটিতে অজগর সাপ উদ্ধার, পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্তরোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় সরঞ্জাম হস্তান্তরএমএন লারমা স্বপ্ন দেখেছিলেন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ নিমার্ণের, তা বাস্তবায়ন হোকগঠিত এসব কমিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ সকল সম্প্রদায়ের সম্প্রীতি সুদৃঢ় হবে বলে প্রত্যাশাপার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় জাতীয় কমিটিকে অভিনন্দন‘সাজু আপা’ নিজেই নির্যাতিত কিন্তু কোন নারী-শিশু নির্যাতন হতে দেখলেই ছুঁটে যান

লামায় “সন্ধানী ও চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীর” উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

৪৯

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

বান্দবানের লামা উপজেলায় ‘সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিট’ এর সহযোগিতায় ও চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের অনলাইন সংগঠন “সিএমসি অন এফবি” এর আয়োজনে উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ইব্রাহিম লিডার পাড়ায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৪ ডিসেম্বর) সকালে ইউনিয়নের অংহ্লারী পাড়া বাজারস্থ ‘লামা স্বপ্নকানন বিদ্যাপীঠ’ মাঠে আনুষ্ঠানিক ভাবে শতাধিক মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

“মানব সেবার ব্রত আজীবন জাগ্রত হয়ে থাক আমাদের প্রাণে, আমাদের মানবতা উদ্ভাসিত হোক দুঃখী মানুষের কল্যাণে” শ্লোগানে বিজয়ের ৫০ তম পূর্তি উপলক্ষে এই উদ্যোগ নেয় চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের অনলাইন সংগঠন “সিএমসি অন এফবি”।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রূপসীপাড়া ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা। এসময় অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন, লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আইনজীবি অ্যাডভোকেট মোঃ মামুন মিয়া সহ চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা মহতী উদ্যোগের জন্য সন্ধানী ও মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ধন্যবাদ জানান।