শিরোনাম
বান্দরবানের রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্তদীঘিনালায় বেসরকারি সংস্থার প্রকল্প অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভালংগদু জোনের উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতকাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণখেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেলমাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদেরহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবিতে স্মারকলিপিরাঙ্গামাটিতে অজগর সাপ উদ্ধার, পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্তরোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় সরঞ্জাম হস্তান্তর

থানচিতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ সমাপ্ত

১০৪

॥ থানচি উপজেলা প্রতিনিধি ॥

“পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্যসেবা গ্রহন করি, বাল্য বিয়ে ও অনাকাঙ্খিত গর্ভধারণ রোধ করি” এই প্রতিপাদ্যকে নিয়ে বান্দরবানের থানচি উপজেলাতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের কার্যক্রম সেবাদানের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগে আয়োজনে কার্যালয়ে সহকারী মংসিং উ মারমা সঞ্চালনায় পরিবার পরিকল্পনা কর্মকর্তা অনাদি রঞ্জন বড়ুয়ার সভাপতিত্বে আনন্দমুখর পরিবেশ উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ সমাপ্তি ঘটে। সমাপনী অনুষ্ঠানে হেডম্যান, পাড়াপ্রধান (কারবারী), মা ও কিশোরীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় কিশোরীদের স্যানিটারি প্যাড এবং মায়েদের মাঝে মায়ের ব্যাংক প্রদান করা হয়।

এদিকে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের সমাপনী দিনে বলিপাড়া ইউনিয়নে বলিপাড়ায় সেবাগ্রহীতা মাঝে মাস্ক ও স্যানিটারি প্যাড বিতরণে মাধ্যমে স্যাটেলাইট ক্লিনিকের সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ওয়াহিদুজ্জামান মুরাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন, সেভ দ্য চিলড্রেন মামনি প্রজেক্টের কো-অর্ডিনেটর উচাইসিং মারমা প্রমুখ। এছাড়াও উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগে কর্মকর্তাগণ, সেবাগ্রহীতা এবং মা ও কিশোরী দল উপস্থিত ছিলেন।