শিরোনাম
রাঙ্গামাটিতে পাসের হারে শ্রেষ্ঠ কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজরাঙ্গামাটির কাপ্তাইয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তারএম এন লারমা পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বনির্বাচনী সকল ওয়াদা পূরণ করা হবে: দীপেন দেওয়ান এমপিকাপ্তাই উপজেলার ভলুকিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এমপিওভুক্ত করার আশ্বাসলংগদুতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ও নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভাযানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা গুরুতর অপরাধ: প্রতিমন্ত্রী মীর হেলালদক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াইসুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রী

খাগড়াছড়িতে রামকৃষ্ণ সেবাশ্রমের বার্ষিক উৎসব উদযাপন উপলক্ষে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান

৬৩

॥ দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি ॥

খাগড়াছড়িতে রামকৃষ্ণ সেবাশ্রমের বার্ষিক উৎসব উপলক্ষে ধর্মীয় আলোচনা সভা, বিনামূল্যে চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৪ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি জেলা সদরের পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র এলাকায় প্রতাপ পাড়ায় এই অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা সভায় প্রধান ধর্মীয় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রামকৃষ্ণ সেবাশ্রমের প্রধান ধর্মীয় পুরোহিত অধ্যক্ষ শ্রী স্বামী শক্তিনাথানন্দজী মহারাজ। এসময় মহারাজ বলেন, লেখাপড়ায় শিক্ষিত হলে হবে না, ধর্মীয় নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। সকলের মাঝে রামকৃষ্ণের নীতি আর্দশ জাগ্রত হবে। খাগড়াছড়ি রামকৃষ্ণ সেবাশ্রমের কার্যক্রমকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

 

অনুষ্ঠানে খাগড়াছড়ি রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি ভূবন মোহন ত্রিপুরার সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের চাক্তাই লোকনাথ ধামের প্রতিষ্ঠাতা সভাপতি অজয় কুমার দাশ মজুমদার, জেলা প্রশাসকের প্রতিনিধি (আরডিসি) প্রশান্ত চক্রবর্তী। এছাড়াও অনুষ্ঠানে রামকৃষ্ণ সেবাশ্রমের সাধারণ সম্পাদক জয় প্রকাশ ত্রিপুরার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক ও গবেষক প্রভাংশু ত্রিপুরা, বিশিষ্ট সমাজসেবক সুব্রত ভৌমিক, চট্টগ্রামের বাঁশখালীর রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি প্রবীর দাশ (রাখাল) প্রমুখ।

আলোচনা সভা শেষে খাগড়াছড়ি জেলা প্রশাসন ও চট্টগ্রাম রামকৃষ্ণ সেবাশ্রমের পক্ষ থেকে প্রত্যন্ত অঞ্চলের প্রায় ৩শতাধিক অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার সাধারণ ভক্তরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে চট্টগ্রামের চাক্তাই লোকনাথ ধামের প্রতিষ্ঠাতা সভাপতি অজয় কুমার দাশ মজুমদার এর অর্থায়নে রামকৃষ্ণ সেবাশ্রমের উপাসনা মন্দির নির্মাণের জন্য প্রাথমিক ভাবে ১০লক্ষ টাকার চেক প্রদান করা হয়। উপাসনা মন্দিরটি প্রাথমিক ভাবে ব্যয় ধরা হয়েছে ২২লক্ষ টাকা। এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকেও সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসকের প্রতিনিধি (আরডিসি) প্রশান্ত চক্রবর্তী।