শিরোনাম
বান্দরবানের রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্তদীঘিনালায় বেসরকারি সংস্থার প্রকল্প অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভালংগদু জোনের উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতকাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণখেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেলমাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদেরহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবিতে স্মারকলিপিরাঙ্গামাটিতে অজগর সাপ উদ্ধার, পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্তরোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় সরঞ্জাম হস্তান্তর

নানিয়ারচরে বাল্যবিবাহ প্রতিরোধ ও বিলম্বিত গর্ভধারণ বিষয়ে কর্মশালা

৭১

॥ নানিয়ারচর উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় কিশোরীদের বাল্যবিবাহ এবং বিলম্বিত গর্ভধারণ বিষয়ে ধর্ম গুরু, স্থানীয় জনপ্রতিনিধি, গনমাধ্যমকর্মী ও সংশ্লিষ্টদের মাঝে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. নূয়েন খীসার সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক চিকিৎসক ডা. দোলন দাশ, মেডিকেল অফিসার ডা. প্রনয় মল্লিক আকাস, নানিয়ারচর প্রেস ক্লাব সভাপতি মাহাদী বিন সুলতান, হেলথ ইন্সট্রাক্টর কিরণ ধর চাকমা, স্থানীয় মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার প্রতিষ্ঠান সমূহের কমিটির প্রতিনিধি, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে নারী শিক্ষা বিস্তারে ব্যাপক ভূমিকা থাকতে হবে। নারীদের অগ্রাধিকার দিতে হবে। তবেই শিক্ষিত মেয়েরা সচেতন হবে। বাল্যবিবাহ বন্ধ করে কন্যাশিশুদের শিক্ষিত করে গড়ে তোলা হলে তারা যোগ্য ও দক্ষ হয়ে গড়ে উঠবে এবং তারা পরিবার তথা রাষ্ট্রের সম্পদে পরিণত হবে। তাই দেশের সব নাগরিকের কর্তব্য হবে, বাল্যবিবাহ প্রতিরোধের লক্ষ্যে সামাজিক, পারিবারিক ও কিশোর-কিশোরীদের মধ্যে সচেতনতাবোধ জাগ্রত করা এবং কন্যাশিশুর শিক্ষায় বিনিয়োগ বৃদ্ধি করা।

বক্তারা আরও বলেন, কিশোর-কিশোরীদের ইচ্ছে প্রদান্য দিতে হবে। কিশোরী অবস্থায় বাচ্চা নিতে পারবে না। বাচ্চা নিলে মা ও শিশু দুজনের সমস্যা হতে পারে। আর গর্ভপাত প্রসূতি মহিলাদের অবশ্যই চিকিৎসা সেবা কেন্দ্রে নিয়ে আসার আহবান জানান।