শিরোনাম
লক্ষ্মীছড়ির দুর্গম জনপদে সেনাবাহিনীর শিক্ষা উপকরণ বিতরণবন্যা ও ভূমিধসে রোয়াংছড়িতে ক্ষতিগ্রস্ত ৬শত পরিবার পাচ্ছেন নগদ অর্থের সহায়তাবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ধান চাষ করে কৃষকের মাথায় হাতকাপ্তাই কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজপ্রথম আলোর সংবর্ধনায় খাগড়াছড়িতে জিপিএ-৫ প্রাপ্ত ১০৭ কৃতী শিক্ষার্থীকাপ্তাই ৪নং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা পদ শূন্য ভোগান্তি মানুষেররোয়াংছড়িতে কাঠ ব্যবসায়ী সমিতির অফিস ও কমিউনিটি সেন্টার উদ্বোধনখাগড়াছড়িতে মারমা যুব ঐক্য পরিষদের সাংগঠনিক সভাবান্দরবানের লামায় ক্রাশ প্রোগ্রামের আওতায় ম্রো শিশুদের টিকাদানশিক্ষকরা মানসিকভাবে ভালো না থাকলে গুণগত শিক্ষা নিশ্চিত সম্ভব নয়

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

৩৮

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামটি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে পরিষদ সম্মেলন কক্ষে রাঙ্গামাটির বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ডিসেম্বর) সকালে বিজয় দিবসের দিন এ সংবর্ধনা দেওয়া হয়।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

এছাড়া অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, পুলিশ সুপার মীর মোদদাছছের, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ কামাল উদ্দিন, পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাঃ আশরাফুল ইসলাম, সদস্য অংসুছাইন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন চৌধুরী এবং বীর মুক্তিযোদ্ধা ও সাবেক পরিষদ সদস্য রুহুল আমিন বক্তব্য দেন।

স্বাগত বক্তব্য দেন রাঙ্গামটি পার্বত্য জেলা পরিষদের সদস্য সবির কুমার চাকমা।

এ সময় বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ’সহ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে ৬জন শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের প্রত্যেককে ৫ হাজার, ৪১জন বীর মুক্তিযোদ্ধা প্রত্যেককে ২হাজার এবং ২৬জন মৃত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের প্রত্যেককে ২হাজার টাকা করে সম্মাননা ভাতা প্রদান করা হয়।

এর আগে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে বিজয় দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য এবং পরে ভেদভেদিস্থ বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়।