শিরোনাম
রামগড়ে মাদক ও জুয়ার ক্ষতিকর বিষয়ে লিফলেট বিতরণ করলো ছাত্রদলবান্দরবনের রোয়াংছড়িতে প্রকল্পের কাজ না করে অর্থ আত্মসাতের অভিযোগক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণ

লংগদুতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় ও স্বাধীনতার সুবর্ন জয়ন্তী  উদযাপিত

৩৪

॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥

লংগদু উপজেলা প্রশাসনের উদ্যোগে লংগদুতে যথাযোগ্য মর্যাদার মধ্যদিয়ে মহান বিজয় দিবসও স্বাধীনতার ৫০ বছর পূর্তি  উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর)  দিবসটি উপলক্ষ্যে উপজেলা সদরে শেখ রাসেল মিনি স্টেডিয়াম এ মনোজ্ঞ কুচকাওয়াজ, ডিসপ্লে, ক্রীড়া প্রতিযোগিতা এবং মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও স্মৃতিসৌধে ফুল দিয়ে শহিদ দের প্রতি শ্রদ্ধা জনানোর মধ্য দিয়ে দিবসটি কর্মসুচী শুরু করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোঃ মাইনুল আবেদীন এর সভাপতিত্বে  এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  লংগদু উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ আরিফুল আমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, লংগদু সরকারি মডেল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শহীদুল্লাহ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহানেয়াজ চৌধুরী, বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগ নেতাকর্মী, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, পেশাজীবি সহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পরে কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারদের সংবর্ধনা, ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ী দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এর পূর্বে সকাল সাড়ে ৮ টায় উপজেলা অস্থায়ী স্মৃতিসৌধে ও বঙ্গবন্ধুর ম্যোরালে নানা শ্রেণি পেশার মানুষ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এদিকে দিবসটি উপলক্ষে লংগদু উপজেলা আওয়ামীলীগের ও এর অঙ্গসংগঠন সমুহের উদ্যেগে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করে এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল বারেক সরকার ও সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু সহ বিভিন্ন নেতা কর্মীগন উপস্থিত ছিলেন। এছাড়া বিএনপি, জাতীয় পার্টি ও এর অঙ্গসংগঠন সমুহ সহ বিভিন্ন  সংগঠন ও পেশাজীবি সংগঠনের উদ্যোগে উপজেলা স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।