শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পানির ঢলে যৌথ এক পরিবারের ২টি ঘর নদীগর্ভেইউএনও’র পরিদর্শন কাপ্তাইয়ে কয়েকটি আশ্রয় কেন্দ্রে ১০৫জন আশ্রয় নিয়েছেপ্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতির কোনো বিকল্প নেই: মাটিরাঙ্গা ইউএনও মিতুরাঙ্গামাটিতে ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা, বুধবারের পরীক্ষা স্থগিত, নিহত ১কাপ্তাইয়ে দুই শিশু আহত, নিরাপদে সরানো হলো ৮০ জনকেটানা বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত ও সচেতনতায় প্রশাসনের মাইকিংরাঙ্গামটির কাপ্তাই উপজেলার পাঁচ ইউনিয়নে ১৮আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে: ইউএনওবান্দরবনের রায়াংছড়িতে ড্রাম ট্রাকের চাপায় শিশু নিহতখাগড়াছড়ির দীঘিনালায় সাড়ে তিনশ কৃষকদের মাঝে ফলজ চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

‘‘বৈশ্বিক কর্মে যুবশক্তি’’

ডিজিটাল বাংলাদেশ গড়ার মূলশক্তি হলো যুবশক্তি: উপ-পরিচালক শহিদুল ইসলাম

৬৪

॥ শাহ আলম ॥

রাঙ্গাামাটি যুব উন্নয়ন অধিদফতরের উপ-পরিচালক শহিদুল ইসলাম বলেছেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার মূলশক্তি হলো যুবশক্তি। দেশের যুব সমাজকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে যুব উন্নয়ন অধিদফতর নিরলসভাবে কারিগরি প্রশিক্ষণসহ বিভিন্ন প্রকল্প নিয়ে কাজ করে যাচ্ছে। ফলে যুব সমাজ এই কারিগরি প্রশিক্ষণকে কাজে লাগিয়ে দেশ-বিদেশে আত্মকর্মসংস্থান সৃষ্টি করছে।

বুধবার (১২ আগস্ট) সকালে আর্ন্তজাতিক যুব দিবস উপলক্ষে “বৈশ্বিক কর্মে যুবশক্তি” এই শ্লোগানকে সামনে রেখে যুব উন্নয়ন অধিদফতরের আয়োজনে ও বিএনপিএস’র কারিগরি সহায়তায় প্রোগ্রেসিভ ও সহযোগী সংগঠনের সহযোগিতায় রাঙ্গামাটি ভেদভেদী যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সরকার শিক্ষা উন্নয়নে নানামুখি পদক্ষেপ গ্রহণ করেছে। ফলে যুব সমাজ দিন দিন প্রযুক্তির দিকে ঝুঁকছে এবং যুব উন্নয়নের বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করে যুব সমাজ কর্মমূখী হয়ে উন্নতি সাধন করছে। যুব সমাজকে আরো এগিয়ে নিতে হলে সরকারি-বেসরকারি সংস্থাকে এগিয়ে আসতে হবে এবং যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি যুুব উন্নয়ন অধিদফতরের ডেপুটি কো-অর্ডিনেটর বিপুল চাকমা’র সভপতিত্বে সভায় বক্তব্য রাখেন, স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা প্রোগ্রেসিভের নির্বাহী পরিচালক সুচরিতা চাকমা, উইভ নির্বাহী পরিচালক নাই উ প্রু মেরী, যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কো অর্ডিনেটর মোঃ নজরুল ইসলাম, বেসরকারি জাতীয় পর্যায়ের উন্নয়ন সংস্থা বিএনপিএস’র প্রতিনিধি রিমি চাকমা প্রমুখ।

ই-এন/ আর