শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

পর্যটক ক্ষেত্রে বড় বাধা হলো চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকান্ড : দীপংকর তালুকদার এমপি

৪৩

॥ নিজস্ব প্রতিবেদক ॥

খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেছেন, রাঙ্গামাটিতে পর্যটক ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হলো চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকান্ড। সকলেই চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ করার দাবি জানিয়েছেন এবং সেই দাবির প্রেক্ষিতে সেনাবাহিনী তাদের অভিযান চালু করেছেন। এ অভিযান অব্যাহত আছে। এ অভিযান ব্যাপক এবং তীব্র করার জন্য অনুরোধ করা হয়েছে। সেই প্রেক্ষিতে রাঙ্গামাটিতে চাঁদাবাজি অনেকটাই কমে গেছে। তাই সেনাবাহিনী,বিজিবি এবং পুলিশ সহ সকল যৌথবাহিনীকে অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

শনিবার (১৩ নভেম্বর) সকালে রাঙ্গামাটি চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে রাঙ্গামাটি জেলার শিল্প ও ব্যবসাবান্ধব পরিবেশ,সম্ভাবনা এবং সম্প্রসারণে করণীয় শীর্ষক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, পর্যটন হলো তিন পার্বত্য জেলার (রাঙ্গামাটি,খাগড়াছড়ি এবং বান্দরবান) জন্য প্রধান একটি অর্থনৈতিক ক্ষেত্র। পর্যটন শহর গড়ে তোলতে হলে সব সময় পরিস্কার-পরিচ্ছন্নতা রাখতে হবে। এতে নিজেদের সচেতসতা বৃদ্ধি করতে হবে।

এসময় রাঙ্গামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি মোঃ আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে সভায় বক্তব্যে রাখেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য মোঃ হাজী কামাল উদ্দিন,বাংলাদেশ ট্যুরিজম এসোসিশেয়নের সদস্য মোঃ সাইফুল ইসলাম,রাঙ্গামাটি উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভানেত্রী আনোয়ারা বেগম সহ পর্যটন সংশ্লিষ্টদের সাথে জড়িত বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্যে রাখেন এবং তাদের সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরা হয় মতবিনিময় সভায়।