শিরোনাম
মাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদেরহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবিতে স্মারকলিপিরাঙ্গামাটিতে অজগর সাপ উদ্ধার, পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্তরোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় সরঞ্জাম হস্তান্তরএমএন লারমা স্বপ্ন দেখেছিলেন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ নিমার্ণের, তা বাস্তবায়ন হোকগঠিত এসব কমিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ সকল সম্প্রদায়ের সম্প্রীতি সুদৃঢ় হবে বলে প্রত্যাশাপার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় জাতীয় কমিটিকে অভিনন্দন‘সাজু আপা’ নিজেই নির্যাতিত কিন্তু কোন নারী-শিশু নির্যাতন হতে দেখলেই ছুঁটে যানরাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান

সৌর বিদ্যুৎ বিতরণে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

১১৬

॥ থানচি উপজেলা প্রতিনিধি ॥

বান্দরবানের রুমা উপজেলা বিনামুল্যে সৌর বিদ্যুৎ প্যানেল বিতরণে অনিয়ম নিয়ে সংবাদ প্রচার ও জোর করে রুমা উপজেলার ৪নং গালেংঙ্গ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শৈউসাই মারমা এর করা সংবাদ সম্মেলনে মিথ্যা বক্তব্যে সাধারণ সম্পাদক যোগেশ ত্রিপুরার উপর দোষ চাপিয়ে দেয়ায় প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার (৪ সেপ্টেম্বর) গালেংঙ্গ্যা (ইউপি) পার্শ্ববতী থানচি উপজেলা বলিপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় সংবাদ সম্মেলনে গালেংঙ্গ্যা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক যোগেশ ত্রিপুরা অভিযোগ করে বলেন, রুমায় ৪নং গালেংঙ্গ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শৈউসাই মারমা ৩ বারের নির্বাচিত চেয়ারম্যান হলেও বিভিন্নভাবে দুর্নীতিগ্রস্থ হয়ে পড়েছে। সরকারের পক্ষ থেকে বিনামুল্যে পাড়াবাসীকে সৌর বিদ্যুৎ প্যানেল বিতরণ করার জন্য দেয়া হলে চেয়ারম্যান শৈউসাই মারমা ও তার নিজের সঙ্গীরা বিভিন্ন পরিমাণ অর্থ নিয়ে কাউকে সোলার দিচ্ছে আর কাউকে বঞ্চিত করছে।

তিনি আরো বলেন, ইতিপূর্বে কয়েকটি সংবাদ মাধ্যমে চেয়াম্যান শৈউসাই মারমার বিরুদ্ধে অর্থ আদায় করে সোলার বিতরণের অভিযোগ প্রকাশ করা হলে চেয়ারম্যান উল্টো তার দুনীর্তিতে তাকে জড়িয়ে হেয় করছে, তার তীব্র প্রতিবাদ জানাই। এসময় তিনি ঘটনার সুষ্ট তদন্ত ও দোষীদের শাস্তি প্রদানের দাবি জানান।

সংবাদ সম্মেলনে এসময় গালেংঙ্গ্যা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক যোগেশ ত্রিপুরা, গালেংঙ্গ্যা ইউনিয়ন পরিষদ এর ১নং ওয়ার্ড মেম্বার অনচন্দ্র ত্রিপুরা, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি রেইন চং ম্রোঃ, কারবারী (পাড়া প্রধান) রাং ওয়াই ম্রোঃ, যোগেশ ত্রিপুরার পুত্র মথি ত্রিপুরাসহ এলাকার বিভিন্ন ওয়ার্ডের মেম্বার, এলাকাবাসী, পাড়ার প্রধান কারবারী ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।