শিরোনাম
বান্দরবানের লামায় অস্ত্রধারীদের পাহারায় চলছে বালু লুট, স্থানীয়দের মাঝে আতঙ্করোয়াংছড়িতে শিক্ষার্থীদের শিক্ষা ও পরীক্ষা প্রস্তুতিবিষয়ক আলোচনা সভাকাপ্তাইয়ে জোন কমান্ডারস স্কলারশিপের পরীক্ষা অনুষ্ঠিতরাঙ্গামাটির লংগদুতে আখ চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন কৃষক তছলিমমাটিরাঙ্গায় উপজেলা পর্যায়ের নতুন কুঁড়ি দল গঠন কার্যক্রমের উদ্বোধনআঞ্চলিক পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে, সুজন কি রাষ্ট্রীয় কাঠামো বদলাতে পারে?বাঘাইছড়ির কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ এর মোড়ক উন্মোচনকাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের দিনব্যাপী ডে-ক্যাম্প অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতাররাঙ্গামাটিতে বিএনপিকে শক্তিশালী করতে ‘বাঘের উপর টাগ’ হলো মনিস্বপন দেওয়ান

লক্ষীছড়িতেই দুই দিনব্যাপী ই-ফাইলিং বিষয়ক কর্মশালা

৪৭

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ই-ফাইলিং এবং ওয়েব পোর্টাল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে লক্ষীছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন’র সভাপতিত্বে আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী।

উপজেলা সমাজ সেবা কার্যালয়’র বাস্তবায়নে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি), স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোপারেশন এজেন্সির (জাইকা) সহায়তায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় অংশ নিয়ে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজি সাইফুল আলম, সমাজ সেবা অফিসার আব্দুর রাশেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার সারওয়ার ইউসুফ জামাল, প্রাথমিক শিক্ষা অফিসার সুভাশীষ বড়ুয়া ও কৃষি অফিসার মোহাম্মদ সোহরাব হোসেন ভূইয়া (ভা.প্রা.)। উক্ত কর্মশালায় প্রায় ৩০জন কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।