শিরোনাম
বান্দরবানের লামায় অস্ত্রধারীদের পাহারায় চলছে বালু লুট, স্থানীয়দের মাঝে আতঙ্করোয়াংছড়িতে শিক্ষার্থীদের শিক্ষা ও পরীক্ষা প্রস্তুতিবিষয়ক আলোচনা সভাকাপ্তাইয়ে জোন কমান্ডারস স্কলারশিপের পরীক্ষা অনুষ্ঠিতরাঙ্গামাটির লংগদুতে আখ চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন কৃষক তছলিমমাটিরাঙ্গায় উপজেলা পর্যায়ের নতুন কুঁড়ি দল গঠন কার্যক্রমের উদ্বোধনআঞ্চলিক পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে, সুজন কি রাষ্ট্রীয় কাঠামো বদলাতে পারে?বাঘাইছড়ির কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ এর মোড়ক উন্মোচনকাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের দিনব্যাপী ডে-ক্যাম্প অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতাররাঙ্গামাটিতে বিএনপিকে শক্তিশালী করতে ‘বাঘের উপর টাগ’ হলো মনিস্বপন দেওয়ান

রাঙ্গামাটির লংগদুতে গভীর রাতে আগুনে পুড়লো ৪টি দোকান

৪৮

॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥

জেলার লংগদু উপজেলার ভাইবোনছড়া বাজারে ভয়াবহ আগুনে পুড়ছে ৪টি দেকান সহ ১টি ক্লাব। এতে প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। রবিবার (১৫ আগস্ট) দিবাগত রাত প্রায় ১ টার সময় এ ঘটনা ঘটে বলে স্থানীয় এবং থানা সুত্র জানিয়েছে।

স্থানীয় দোকান মালিক ইব্রাহিম সূত্রে জানা যায়, গত রাত প্রায় ১ টার সময় পাশের হানিফের দোকান থেকে আগুনের সুত্রপাত হয়। কি ভাবে আগুন লেগেছে জানতে চাইলে তিনি বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকে আগুন লেগেছে। এতে ৩টি মুদি দোকান ও ১টি চা দোকান এবং বিএনপি’র অফিস সম্পূর্ন পুড়ে যায়। স্থানীয়রা প্রায় তিন ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ব্যবসায়ীরা জানান আগুনে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। এতে নিঃশেষ হয়েছে অনেকে।

থানা সুত্র জানায়, গভির রাতে আগুনের সুত্রপাত হয়। তবে কিভাবে আগুন লেগেছে তা তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় ব্যবসায়ীদের যথেষ্ট ক্ষতি হয়েছে।