শিরোনাম
বান্দরবানের লামায় অস্ত্রধারীদের পাহারায় চলছে বালু লুট, স্থানীয়দের মাঝে আতঙ্করোয়াংছড়িতে শিক্ষার্থীদের শিক্ষা ও পরীক্ষা প্রস্তুতিবিষয়ক আলোচনা সভাকাপ্তাইয়ে জোন কমান্ডারস স্কলারশিপের পরীক্ষা অনুষ্ঠিতরাঙ্গামাটির লংগদুতে আখ চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন কৃষক তছলিমমাটিরাঙ্গায় উপজেলা পর্যায়ের নতুন কুঁড়ি দল গঠন কার্যক্রমের উদ্বোধনআঞ্চলিক পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে, সুজন কি রাষ্ট্রীয় কাঠামো বদলাতে পারে?বাঘাইছড়ির কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ এর মোড়ক উন্মোচনকাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের দিনব্যাপী ডে-ক্যাম্প অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতাররাঙ্গামাটিতে বিএনপিকে শক্তিশালী করতে ‘বাঘের উপর টাগ’ হলো মনিস্বপন দেওয়ান

রাঙ্গামাটিতে গরীব-দু:স্থদের মাঝে বিজিবি’র খাদ্য সামগ্রী বিতরণ

৩৯

॥ নিজস্ব প্রতিনিধি ॥

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে গরীব-দু:স্থ ৩৯০পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সেক্টর সদর দপ্তর রাঙ্গামাটি।

রবিবার (১৫ আগষ্ট) বিকােল রাঙ্গামাটি শহরের বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণের শুরুতে স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিজিবি, সেক্টর সদর দপ্তর রাঙ্গামাটির কমান্ডার কর্ণেল সাহীদুর রহমান ওসমানী, ওএসপি উপস্থিত থেকে গরীব-দু:স্থ ১০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। অন্যদিকে সকালে রাঙ্গামাটি জেলার ছোট হরিণা, রাজনগর, কাপ্তাই ও বরকল ব্যাটালিয়নের অধিনায়কগণ ২৯০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। খাদ্য সামগ্রী হিসেবে চাল, ডাল, আঠা, লবণ, আঠা, তেলসহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে কমান্ডার কর্ণেল সাহীদুর রহমান ওসমানী, ওএসপি বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ দুটো আলাদা নাম হলেও ইতিহাস কিন্তু একটিই। ইতিহাসে বঙ্গবন্ধু ও বাংলাদেশ সমার্থক, এক ও অভিন্ন। তিনিই স্বাধীন বাংলাদেশের পথিকৃত। বাংলাদেশের ইতিহাস রচনায় তিনিই অবিসংবাদিত মহানায়ক। তিনিই আমাদের একটি জাতি, রাষ্ট্র ও ভূখন্ড উপহার দিয়েছেন। আমরা এ মহানায়কের কাছে চিরকৃতজ্ঞ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে গরীব-দু:স্থ ৩৯০পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ একটি ক্ষুদ্র প্রয়াস হিসেবে উল্লেখ করেন।

এসময় বিজিবি, সেক্টর সদর দপ্তর রাঙ্গামাটির পরিচালক পরিচালক লে: কর্ণেল মোঃ রবিউল ইসলাম, সহকারি পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত লজিষ্টিক অফিসারসহ রাঙ্গামাটি সেক্টরের সকল স্তরের বিজিবিসদস্যগণ উপস্থিত ছিলেন।

এছাড়াও জাতীয় শোক দিবস উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ, সেক্টর সদর দপ্তর, রাঙ্গামাটি কর্তৃক জাতীয় পতাকা অর্ধনির্মিত, কোরআন খতম, বিশেষ মোনাজাত ও তবারক বিতরণ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমার কর্তৃক প্রদেয় ভাষণ এবং বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্নজীবনীমূলক প্রমাণ্যচিত্র ‘‘অসমাপ্ত মহাকাব্য’’ ডিশ চ্যালেনের মাধ্রমে সকলস্তরের বিজিবি সদস্যদের দেখানো হয়।