শিরোনাম
রোয়াংছড়িতে কাঠ ব্যবসায়ী সমিতির অফিস ও কমিউনিটি সেন্টার উদ্বোধনখাগড়াছড়িতে মারমা যুব ঐক্য পরিষদের সাংগঠনিক সভাবান্দরবানের লামায় ক্রাশ প্রোগ্রামের আওতায় ম্রো শিশুদের টিকাদানশিক্ষকরা মানসিকভাবে ভালো না থাকলে গুণগত শিক্ষা নিশ্চিত সম্ভব নয়পর্যটন খাতের আমূল পরিবর্তন কোনো একক সংস্থার পক্ষে সম্ভব নয়: পার্বত্য মন্ত্রীএমএন লারমা এঁর জীবন দর্শন বর্তমান সময়ে প্রাসঙ্গিক বিষয়লামায় পুকুরে ডুবে ৭ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুলামা প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, সম্পাদক মোঃ আরমানরোয়াংছড়ি-রুমায় সরকারি সফরে যাচ্ছেন জেলা পরিষদ চেয়ারম্যান মাম্যাচিংকেবল পাঠ্যপুস্তকের পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না: পার্বত্য মন্ত্রী

খাগড়াছড়ির পানছড়িতে বিজিবি’র খাদ্যসামগ্রী বিতরণ

৪৩

॥ মোঃ ইসমাইল হোসেন, খাগড়াছড়ি ॥

খাগড়াছড়ি জেলার পানছড়িতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিজিবি লোগাং জোনের উদ্যোগে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার (১৫ আগষ্ট) সকালে পানছড়ি ব্যাটালিয়ন ৩বিজিবি লোগাং জোন কর্তৃক আয়োজিত ৪০ দুস্থ পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় পানছড়ি ব্যাটালিয়ন ৩বিজিবি লোগাং জোনের জোন অধিনায়ক লে. কর্ণেল রুবায়েত আলম (পিএসসি) উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরন করেন।

খাদ্য সামগ্রী বিতরণকালে জোন অধিনায়ক লে. কর্ণেল রুবায়েত আলম বলেন, আজ আমরা শ্রদ্ধাভরে স্বরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। যিনি নির্যাতিত, নিপীড়িত বাঙালির মুক্তির দিশারী, গভীর রাজনৈতিক প্রজ্ঞা, আত্নত্যাগ এবং জনগণের প্রতি যার ছিল গভীর মমত্ববোধ। যিনি ক্ষুধামুক্ত একটি সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখে ছিলেন। তাঁর সেই অধূরা স্বপ্নকে বাস্তবায়নের লক্ষে কাজ করে যাচ্ছে তাঁরই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা।