শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

এইচএসসি ফরম পূরণ শুরু ২৭ জুন

৭৬

॥ নিজস্ব প্রতিবেদক ॥

আগামী ২৭ জুন থেকে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হবে। যা চলবে ৭ জুলাই পর্যন্ত। এবার অনলাইনে শিক্ষার্থীদের ফরম পূরণ করতে হবে। শিক্ষাবোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে।

ঢাকা শিক্ষা বোর্ডের তথ্য মতে, এবারের এইচএসসি পরীক্ষা উপলক্ষে কোনো নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে না। সে কারণে এ সংক্রান্ত কোনো ফি কোন শিক্ষাপ্রতিষ্ঠান নিতে পারবে না।

ফরম পূরণের ক্ষেত্রে বিজ্ঞান শাখার জন্য দুই হাজার ৫০০ টাকা, মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখার জন্য এক হাজার ৯৪০ টাকা করে ফি নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত ফি এর অতিরিক্ত ফি আদায় করা যাবে না। এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট কলেজের ফরম পূরণ প্যানেল বন্ধ করাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, করোনার কারণে গত বছরও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। জেএসসি এবং এসএসসি পরীক্ষার ফলের গড়ের ওপর এইচএসসির ফল প্রকাশ করে শিক্ষাবোর্ডগুলো। এ বছর ৮৪ দিনের পাঠ পরিকল্পনার ভিত্তিতে পরীক্ষা গ্রহণের কথা থাকলেও তা নিয়ে দোলাচলে রয়েছে

সূত্র দৈনিক বাংলাদেশের আলো